ads

বুধবার , ৯ নভেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সোহরাওয়ার্দী ছাড়া অন্য কোথাও সমাবেশ করবে না বিএনপি

খবর টি পড়েছেন : ১৫৪
সোহরাওয়ার্দী ছাড়া অন্য কোথাও সমাবেশ করবে না বিএনপি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

rejve_3শ্যামলবাংলা ডেস্ক : ২৭ টি শর্ত সাপেক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়া হলেও সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া অন্য কোনও জায়গায় সমাবেশ না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ৮ নভেম্বর মঙ্গলবার দুপুর ২টায় তাৎক্ষনণিক এক প্রতিক্রিয়ায় দলের ওই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘আপনারা অবগত আছেন ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ১৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছেন। তাই অন্য কোথাও সমাবেশ করার কোনও অবকাশ নেই ‘
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে সমাবেশ করার জন্য অনুমতি চাওয়া হয়নি।’ তিনি বলেন, ‘বিএনপি সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া অন্য কোনও জায়গায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ করবে না।’ ওইসময় উপস্থিতি ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুক্তিযোদ্ধার ন্যূনতম বয়স ১৩ বছর নির্ধারণ পরবর্তী সংবাদ খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন ২৪ নভেম্বর

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads