ads

শনিবার , ২৯ অক্টোবর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ পন্ড : বরসহ ৪ জনের কারাদন্ড ও অর্থদন্ড

খবর টি পড়েছেন : ১৬৭
শেরপুরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ পন্ড : বরসহ ৪ জনের কারাদন্ড ও অর্থদন্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ballo-biye-bondhoস্টাফ রিপোর্টার : শেরপুরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ পন্ড হয়েছে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বরসহ ৪ জনকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তদের মধ্যে বর মো. কফিল মিয়াকে (২৩) দুই সপ্তাহের বিনাশ্রম কারাদন্ড, বরের বাবা মোকছেদ আলীকে এক হাজার টাকা, কনের বাবা আজিজ মিয়াকে এক হাজার টাকা ও কনের মা হাসনা বানুকে ৫শ টাকা জরিমানা করা হয়।
শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম দেবাংশু কুমার সিংহ আজ ২৮ অক্টোবর শুক্রবার রাত সাড়ে ৮ টায় ওই দন্ড প্রদান করেন। ওই ঘটনা ঘটেছে শেরপুর পৌর এলাকার মোবারকপুর কইন্যাপাড়া গ্রামে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শেরপুর পৌর এলাকার মোবারকপুর কইন্যাপাড়া গ্রামের আজিজ মিয়ার মেয়ে আশামনির (১৬) সঙ্গে একই গ্রামের মোকছেদ আলীর ছেলে কফিল মিয়ার বিয়ে ঠিক করা হয়। কনে আশামনি স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অপরদিকে বর কফিল মিয়া একজন কৃষি শ্রমিক। শুক্রবার রাতে তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল এবং সে অনুযায়ী কনের বাড়িতে সব আয়োজন প্রস্তুতও করা হয়েছিল।
কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম দেবাংশু কুমার সিংহ রাত ৮ টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কিশোরী আশামনি ও কফিল মিয়ার প্রস্তাবিত বিয়ে পন্ড করে দেন। ওই সময় আদালত বাল্যবিবাহ নিরোধ আইনে বরসহ ৪ জনকে অভিযুক্ত করে উপরোক্ত দন্ড প্রদান করেন। পরে আদালতের নির্দেশে রাত ৯ টার দিকে দন্ডপ্রাপ্ত কফিল মিয়াকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়। ওই সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সদর থানা পুলিশ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু পরবর্তী সংবাদ নকলায় কৃষকের লাশ উদ্ধার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads