ads

বুধবার , ২৬ অক্টোবর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘প্রশ্ন ফাঁস রোধে কোচিং সেন্টারগুলোতে নজরদারি’

খবর টি পড়েছেন : ১৩৬
‘প্রশ্ন ফাঁস রোধে কোচিং সেন্টারগুলোতে নজরদারি’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

nahidশ্যামলবাংলা ডেস্ক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘আসন্ন জেএসসি-জেডিসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস রোধে কোচিং সেন্টারগুলোকে নজরদারিতে রাখছে সরকার।’ ২৬ অক্টোবর বুধবার সচিবালয়ে আসন্ন জেএসসি ও জেডিসি পরীক্ষা নকলমুক্ত, সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের ওই কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের কাউকেই ছাড় দেয়া হবে না। এসব পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কোনো প্রকার গুজবে কেউ বিভ্রান্ত হবেন না। কোনোভাবেই এসব পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও সরকারের নিয়ন্ত্রণে আছে।
আগামী ১ থেকে ১৭ নভেম্বর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার সূচি নির্ধারিত হয়েছে। এ দুইটি পরীক্ষায় এবার মোট শিক্ষার্থী ২৪ লাখ ১০ হাজার ১৫ জন।
ওই সময় তিনি ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় মনোনিবেশ এবং অভিভাবক ও শিক্ষকদের ছাত্রদের অনুপ্রেরণা দেয়ার আহ্বান জানান।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জয় দলের ভবিষ্যৎ নেতা : কাদের পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে তীর্থোৎসব পালিত

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads