ads

বুধবার , ২৬ অক্টোবর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ বস্তা চালসহ আটক ১

খবর টি পড়েছেন : ২১৫
নালিতাবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচীর ৩৩ বস্তা চালসহ আটক ১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

chalনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচির ২ হাজার ৮০৫ কেজি চালসহ একজনকে আটক করেছে পুলিশ। ২৫ অক্টোবর মঙ্গলবার রাতে ট্রাকে করে ৩৩ বস্তায় ভরে নেয়ার সময় উপজেলার স্থানীয় বালুঘাটা এলাকা থেকে পুলিশ ওইসব চাল জব্দ করে। ওই সময় ট্রাক চালক ওয়াহাব আলীকে আটক করা হয়। ওই ঘটনায় আটক ট্রাকচালক ছাড়া আরও ৪ জনকে আসামি করে নালিতাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।
নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফসিহুর রহমান জানান, ১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা এলাকার সড়কে পুলিশ অবস্থান নেয় পুলিশ। এ সময় একটি ট্রাক থেকে ৩৩ বস্তা চাল উদ্ধার করা হয়। পরে সেগুলো পরিমাপ করে ২ হাজার ৮০৫ কেজি চাল পাওয়া যায়।
ওসি আরও জানান, ওই ঘটনায় ট্রাক চালক ওয়াহাব আলীকে আটক করা হয়েছে। তাকেসহ ঘটনার সঙ্গে জড়িত আরও ৪ জনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জেলা পরিষদ নির্বাচন : শেরপুরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ॥… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে যৌতুক আদায়ে ব্যর্থ হয়ে গৃহবধূর চুল কর্তন…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads