ads

মঙ্গলবার , ২৫ অক্টোবর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নভেম্বরে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা

খবর টি পড়েছেন : ১৫৪
নভেম্বরে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ec-shahnewazশ্যামলবাংলা ডেস্ক : নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ জানিয়েছেন, আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। ২৫ অক্টোবর মঙ্গলবার নির্বাচন কমিশনার তার কক্ষে বিষয়টি জানান। ইতোমধ্যে আগামী ২৮ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে।
নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। ওই চিঠির আলোকে কমিশন বৈঠক করে তফসিল ঘোষণা করবে। তিনি জানান, নির্বাচনীবিধি ও আচরণবিধির খসড়া চূড়ান্ত করে কমিশন থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ভেটিংসহ চূড়ান্ত অনুমোদন পেলে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ৩ পার্বত্য জেলা বাদে বাংলাদেশের ৬১টি জেলা পরিষদে ২০১১ সালের ১৫ ডিসেম্বর আওয়ামী লীগ নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। তাদের মেয়াদপূর্তিতে ২৮ ডিসেম্বর প্রথমবার মতো ওই নির্বাচন হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রেসিডিয়ামে ক্রমোন্নতি মতিয়া চৌধুরীর পরবর্তী সংবাদ জেলা পরিষদ নির্বাচন : শেরপুরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ॥…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads