ads

মঙ্গলবার , ২৫ অক্টোবর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কমিটিতে আরও নতুন মুখ আসবে : ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ৩১৬
কমিটিতে আরও নতুন মুখ আসবে : ওবায়দুল কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

obaidul-quaderশ্যামলবাংলা ডেস্ক ॥ ছাত্রলীগের সাবেক নেতাদের এবারের কমিটিতে অগ্রাধিকার দেওয়া হবে কি না, এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমি শুধু এটুকুই বলতে পারি, কমিটিতে আরও নতুন মুখ আসবে। নতুন রক্ত সঞ্চালনও এখানে থাকবে। তিনি ২৫ অক্টোবর মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর আয়োজিত সংবাদ সম্মেলনে ও‌ইসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দলে অনেক পরিবর্তন আসছে। যারা জনগণের সঙ্গে আচরণ খারাপ করবে, যাদের অপকর্মের কারণে সরকার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে, আগামী নির্বাচনে তাদের মনোনয়ন নিয়ে প্রশ্ন থাকবে।
তুলনামূলক কম পরিচিত অনেক নেতা কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এখানে চমকের কিছু নেই। প্রেসিডিয়ামে যাঁরা নতুন এসেছেন, তাঁদের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা রয়েছে। ঢাকার পাদ-প্রদীপের আলোয় তাঁরা নেই। কিন্তু নিজের এলাকা তৃণমূলে তাঁরা অত্যন্ত অভিজ্ঞ, পোড় খাওয়া এবং আমাদের নেত্রী তৃণমূল থেকে অনেককে টেনে এনেছেন। যেমন চট্টগ্রামের এ বি এম মহিউদ্দিনের ছেলে নৌফেলকে আনা হয়েছে। কিন্তু ঢাকায় তিনি পরিচিত নন, চট্টগ্রামে তাঁর পরিচিতি আছে। সেখানে তিনি কাজ করতেন।
এবারের কমিটিতে বামদের প্রাধান্য দেওয়া হচ্ছে কি না, এমন প্রশ্নের বিষয়ে কাদের বলেন, এখানে বাম-ডানের বিষয় নয়। মতিয়া চৌধুরী ১৯৮০ সালে আওয়ামী লীগে যোগ দিয়েছেন—প্রায় ৩৬ বছর। এখনও তাঁকে আমরা বাম বলব? এত দিন পরে তাঁদের বাম-ডানে চিহ্নিত করা সুবিচার হবে না।
দলের নতুন কর্মপরিধি বাড়ানোর বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের পরিকল্পনাটা হচ্ছে প্রতিদিন কাজের গতি আমরা বাড়াব। এটা শুধু ঢাকায় নয়, তৃণমূল পর্যন্ত হবে। আপাতত লক্ষ্য পরবর্তী নির্বাচন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নভেম্বরে জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা পরবর্তী সংবাদ জয় দলের ভবিষ্যৎ নেতা : কাদের

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads