ads

বৃহস্পতিবার , ৮ সেপ্টেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশকে দারিদ্র্যমুক্ত করতে খাদ্য নিরাপত্তা কর্মসূচি চালু করা হয়েছে ॥ শেরপুরে কৃষিমন্ত্রী

খবর টি পড়েছেন : ২২০
দেশকে দারিদ্র্যমুক্ত করতে খাদ্য নিরাপত্তা কর্মসূচি চালু করা হয়েছে ॥ শেরপুরে কৃষিমন্ত্রী
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

sherpur-pic-matia-8-9-16স্টাফ রিপোর্টার :  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনার সরকার আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। এজন্যই সরকার দেশকে দারিদ্রমুক্ত করতে দেশের হতদরিদ্রদের জন্য খাদ্যনিরাপত্তা কর্মসূচি চালু করেছে। ওই কর্মসূচির আওতায় সারা দেশে ৫০ লাখ লোককে ৫ মাসব্যাপী ১০ টাকা কেজি মূল্যে প্রতিমাসে মাথাপিছু ৩০ কেজি চাল বিতরণের কাজ শুরু হয়েছে। এতে শেরপুর জেলার ৬৬ হাজার ১৪৫ জন হতদরিদ্র সুবিধা পাবেন। তিনি ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকা নকলা ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণকালে ওই কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার বিনামূল্যে ৩২ কোটি বই বিতরণ করেছে। তিনি বই ও শিক্ষার মর্যাদা বুঝেন বলেই বিনামূল্যে বই বিতরণ করেন। আর বেগম খালেদা জিয়ার লেখাপড়া কতটুকু এবং কি পড়েছেন তা আল্লাহই ভালো জানেন। তার ছেলেরাও পড়াশোনা করেন নাই। তাই তিনি বইয়ের মর্যাদা বুঝেন না। তিনি বলেন, দেশ যখন আত্মমর্যাদাশীল হিসেবে বিশ্ব দরবারের কাছে পরিচিতি লাভ করছে, ঠিক তখনই বিএনপি-জামায়াত উগ্রমৌলবাদীদের উসকে দিয়ে দেশে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। কিন্তু বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় ও ধার্মিক, সাম্প্রদায়িক নয়। তাই বিএনপি-জামায়াতের উসকে দেওয়ার রাজনীতি জনগণ প্রত্যাখান করেছে। শেখ হাসিনার ডাকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে আজ সমগ্র জাতি ঐক্যবদ্ধ।
কৃষিমন্ত্রী সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বাংলাদেশ সফরকালে বিএনপি প্রধান খালেদা জিয়ার সাক্ষাতের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বিএনপি তার কাছে গত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নালিশ করলেও তিনি তাতে কর্ণপাত করেননি। বরং তিনি তার টুইটারে শেখ হাসিনার সরকারের অভূতপূর্ব উন্নয়নের কথাই বলেছেন। ৯২ দিন মানুষ পুইড়া, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কেরির কাছে তিনি নালিশ করলেন; বাংলাদেশে গণতন্ত্র নাই। ইউনিয়ন পরিষদ ইলেকশন হইলো, উপজেলা পরিষদ ইলেকশন হইলো, বাংলাদেশে হরদম ইলেকশন হইতাছে। আপনি আসেন নাই, এটা আপনার বিষয়। এখন ঠগে (হেরে) নালিশ করছেন আপনি আমেরিকার কাছে। নালিশ কইরা বালিশ পাইছেন। আর তো কিছু পান নাই। কাজেই এইগুলি নিয়া আর বেশি হৈ-চৈ কইরেন না। এইগুলো শুনে মানুষ হাসে, দুনিয়া হাসে- এটা আপনার বুঝা দরকার।
তিনি বলেন, ৯৬ সালে যখন আমরা ক্ষমতায় এলাম, তখন দেশে বন্যা হয়েছিল। তখন শেখ হাসিনা ৯ টা মাস ২০ কেজি করে চাল দিয়েছেন। বিদেশ থেকে চাল কিনে এনে দিয়েছেন। অথচ তখন আমরা খাদ্যে স্বয়ং-সম্পূর্ণ ছিলাম না। কিন্তু বাপের বেটি পিছায় নাই। এখন আল্লাহর রহমতে আমরা খাদ্যে স্বয়ং-সম্পূর্ণ। এমনকি শ্রীলংকায় আমরা চাল রপ্তানি করি। নেপালে ভূমিকম্প হয়েছে, আমরা চাল সাহায্য পাঠিয়েছি। আল্লাহ এই দিনগুলো দেখার জন্যই রাজনীতিতে আমাদের এতদূর এনেছেন। ওইসময় তিনি দলীয় নেতাকর্মী ও জনপ্রতিধিদের সতর্ক করে বলেন, কারও খারাপ কাজের দায় আওয়ামী লীগ নেবে না, পার্টি নেবে না। যার তার খারাপ কাজের দায় তাকেই নিতে হবে।
এদিন মন্ত্রী সকাল থেকে দিনব্যাপী নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৫ হাজার ২৫৭ জনের মাঝে ১০ কেজি করে এবং নকলা উপজেলা নকলা ও উরফা ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে স্পেশাল ভিজিএফ এর চাল বিতরণ করেন। এছাড়াও মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে নালিতাবাড়ীর পুড়ে যাওয়া আট বাড়ি মালিককে মোট ৫১ হাজার টাকা আর্থিক সাহায্য, ৪টি কলেজের প্রতিটিকে ৫৪ হাজার করে টাকা ও ২টি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার করে আর্থিক অনুদান বিতরণ করেন।
ভিজিএফ চাল বিতরণকালে কৃষিমন্ত্রীর সাথে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন সিকদার, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিয়াউল হোসেন, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বুরহান উদ্দিন, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহসহ স্থানীয় প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর প্রেসক্লারের বহিস্কৃত সদস্য আবুল হাশিমের বিরুদ্ধে এবার… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে চুরির ভয়ে গোয়াল ঘর পাহারা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads