ads

বুধবার , ৭ সেপ্টেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকরা সবচেয়ে বড় অপরাধী : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৪৭
যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকরা সবচেয়ে বড় অপরাধী : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

pm-al-meeting5শ্যামলবাংলা ডেস্ক : যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকদের সবচেয়ে বড় অপরাধী ও রাজাকার হিসেবে অভিহিত করে তাদের বিচারে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘যারা যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছে, তাদের হাতে জাতীয় পতাকা তুলে দিয়েছে এবং ভোট চুরি করে যারা বঙ্গবন্ধুর খুনিদের সংসদে বসিয়েছে তারাই সবচেয়ে বড় অপরাধী ও রাজাকার।’ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৬ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় কার্যকরী কমিটি এবং সম্মেলন প্রস্তুতি কমিটির যৌথসভায় সূচনা বক্তব্যে ওইসব কথা বলেন। খবর বাসসের
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তারা মানবতাবিরোধী এবং বাংলাদেশের মাটিতে তাদের বিচার হওয়া উচিত। তাদের বিচারে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’
শেখ হাসিনা বলেন, ‘আমি মনে করি, যারা যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাদেরও বিচারের আওতায় আনা উচিত।’
তিনি আরও বলেন, ‘তারা কেন যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছে…তারা জানত যে এ আল-বদর ও রাজাকাররা জনগণকে নির্যাতন করেছে, তাদের ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছে এবং গণহত্যা চালিয়েছে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ টানা ৬ দিনের ছুটি মিলল ঈদে পরবর্তী সংবাদ নালিত‍াবাড়ীতে ট্রাকচাপায় বাস হেলপার নিহত : ট্রাকে আগুন, চালককে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads