ads

মঙ্গলবার , ৬ সেপ্টেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টানা ৬ দিনের ছুটি মিলল ঈদে

খবর টি পড়েছেন : ১৯৭
টানা ৬ দিনের ছুটি মিলল ঈদে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

govt 45শ্যামলবাংলা ডেস্ক : কোরবানির ঈদে নির্ধারিত ৩ দিন ছুটির সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে আরও এক দিন যুক্ত হওয়ায় এবার টানা ৬ দিনের অবকাশ মিলে গেছে সরকারি চাকুরেদের। মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা হওয়ার পর ৫ সেপ্টেম্বর সোমবার দুপুরে নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণার কথা জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। তিনি বলেন, “ঈদে মানুষের ঘরে ফেরার সুবিধার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করেছেন। তবে এর বদলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২৪ সেপ্টেম্বর শনিবার অফিস করতে হবে।”
রবিবার থেকে বাংলাদেশে হিজরি পঞ্জিকার জিলহজ মাস শুরু হওয়ায় এবার কোরবানির ঈদ হবে ১৩ সেপ্টেম্বর। সে অনুযায়ী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর কোরবানির ঈদের সরকারি ছুটি নির্ধারিত ছিল।
নির্ধারিত ওই ছুটির আগে ১১ সেপ্টেম্বর রবিবার এবং ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে মানুষ আরও একটু স্বস্তি নিয়ে গ্রামে গিয়ে স্বজনদের সঙ্গে ঈদ করতে পারব যুক্তি দেখিয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠকে একটি প্রস্তাব তোলে জনপ্রশাসন মন্ত্রণালয়। ছুটির ওই প্রস্তাব নিয়ে আলোচনা হলে মন্ত্রিসভার অধিকাংশ সদস‌্য ১১ তারিখ ছুটি দিলেই যথেষ্ট হবে বলে মত দেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, প্রাথমিক আলোচনা হলেও বৈঠকে ছুটি নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বিষয়টি ‘হাফ-ডান’। পরে দুপুরে সিদ্ধান্ত চূড়ান্ত হলে জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর ছুটির ঘোষণা দেয় এবং কোরবানি ঈদের ছুটি পুনঃনির্ধারণ করে আলাদা আদেশ জারি করে। এতে বলা হয়, নির্বাহী আদেশে ১১ সেপ্টেম্বর সরকারি ছুটি ঘোষণার পরিপ্রেক্ষিতে ২৪ সেপ্টেম্বর শনিবার কর্মদিবস হিসেবে অফিস খোলা থাকবে। “যে সকল অফিসের সময়সূচি ও ছুটি তাদের নিজস্ব আইন-কানুন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে অথবা যে সকল অফিস, সংস্থা ও প্রতিষ্ঠানের চাকরি সরকার কর্তৃক অত্যাবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে সেক্ষেত্রে সংশ্লিষ্ট অফিস, সংস্থা ও প্রতিষ্ঠান নিজস্ব আইন-কানুন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে এ ছুটি ঘোষণা করবে।”
গত রোজার ঈদেও নির্বাহী আদেশে এক দিন ছুটি ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। আর তাতে ছুটি দাঁড়িয়েছিল টানা ৯ দিন। বাড়তি ছুটির বিষয়টি পুষিয়ে দিতে ঈদের পর এক শনিবার সরকারি অফিস আদালত খোলা রাখা হয়েছিল।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রতিপক্ষের নির্যাতনে আহত হয়েও আসামী : শেরপুর কারাগারে… পরবর্তী সংবাদ যুদ্ধাপরাধীদের পৃষ্ঠপোষকরা সবচেয়ে বড় অপরাধী : প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads