ads

রবিবার , ৪ সেপ্টেম্বর ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফের জাজের ছবিতে শাকিব, নায়িকা শুভশ্রী!

খবর টি পড়েছেন : ১২৭
ফের জাজের ছবিতে শাকিব, নায়িকা শুভশ্রী!
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

shakib-shuvsreeশ্যামলবাংলা ডেস্ক : ফের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়ক শাকিব খান। ২৯ আগস্ট সোমবার সন্ধ্যায় জাজের অফিসে ঘরোয়া পরিবেশে প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজের উপস্থিতিতে নতুন ছবিতে স্বাক্ষর করেন শাকিব। জাজের ভেরিফায়েড ফ্যান পেইজ ওই তথ্য নিশ্চিত করেছে।
গেল ঈদে জাজ ও এসকে মুভিজের যৌথ প্রযোজনায় ‘শিকারি’ ছবিটি মুক্তি পায়। মুক্তির পর থেকেই দুই বাংলায় আশানুরূপ ব্যবসা করে ছবিটি। সেকারণে ‘শিকারি’ ছবির পরিচালক জয়দীপ মুখার্জিকে নতুন এই ছবিটি নির্মাণের সিদ্ধান্ত নেয় দু’দেশের প্রযোজনা প্রতিষ্ঠান।
জাজের ফ্যান পেইজে একটি পোস্টে বলা হয়েছে, ‘আবার ‘শিকারি’ টিম একসঙ্গে হলো। জাজ মাল্টিমিডিয়া, এসকে মুভিজ, ‘শিকারি’র পরিচালক জয়দীপ ও শাকিব খান নতুন একটি ছবি করতে যাচ্ছে। ছবিটির শুটিং শুরু হবে আগামী ২০ অক্টোবর থেকে। প্রাথমিকভাবে লোকেশন নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ, ভারত ও তুরস্কে। সবকিছু ঠিক থাকলে আগামী ভালোবাসা দিবসে ছবিটি মুক্তি দেয়া হবে।’
যৌথ প্রযোজনার নতুন এই ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। আপাতত চিত্রনাট্যের কাজ চলছে। এছাড়া শাকিবের বিপরীতে নায়িকা কে থাকেন সে বিষয়েরও মুখে কুলুপ এঁটেছেন দু`দেশের প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তারা। তারা বলছেন, ‘চমক দিয়ে নায়িকার নাম ঘোষণা করতে চাই। সেজন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।’
কিন্তু অনুসন্ধানে জানা গেছে, শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে থাকবেন ওপারের ‘পরাণ যায় জ্বলিয়া রে’ খ্যাত শুভশ্রী। তার সঙ্গে প্রাথমিক আলোচনাও চূড়ান্ত হয়েছে। গেল মে মাসে লন্ডনে ‘শিকারি’ ছবির শুটিং করতে গিয়ে শাকিবের সঙ্গে দেখা হয় শুভশ্রীর। সেখানেই আড্ডা এবং পরবর্তীতে ছবির বিষয়ে কথা চূড়ান্ত করেন শাকিব ও দু`দেশের প্রযোজনা সংস্থা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৪৫ বছরে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ পরবর্তী সংবাদ সালমান শাহ চলে যাওয়ার ২০ বছর আজ

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads