ads

মঙ্গলবার , ১২ জুলাই ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

খবর টি পড়েছেন : ১৭৩
শেরপুরে সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur Confarence 1স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় ওই ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। ওইসময় গণভবন থেকে সরাসরি ঢাকা ও ময়নমনসিংহ বিভাগের সব জেলার মাঠ পর্যায়ের প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশন, মসজিদের ইমাম, ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষক-সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Sherpur Confarenceভিডিও কনফারেন্সে শেরপুরের জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মোঃ মেহেদুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সিভিল সার্জন ডাঃ মোঃ আনোয়ার হোসেন, এনডিসি মামুনুর রশিদ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার লাবণী, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেসুর রহমান রিপন, নকলা উপজেলা চেয়ারম্যান মাহবুবুর হক মনির চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা রহমান সোহেল তরফদার, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাসরিন, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামছুন্নাহার কামাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ জেলা-উপজেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সাংবাদিকদের সাথে জঙ্গীবাদ দমনে করণীয় সম্পর্কে কথা বলার আগ্রহ দেখালে ওইসময় শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা প্রধানমন্ত্রীর সাথে সরাসরি মতবিনিময় করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জঙ্গিবাদের উত্থান হতে দেব না: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ জঙ্গী হামলার প্রতিবাদে শেরপুরে বিএনপির শোক সভা অনুষ্ঠিত

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads