ads

মঙ্গলবার , ১২ জুলাই ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জঙ্গিবাদের উত্থান হতে দেব না: প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৬৩
জঙ্গিবাদের উত্থান হতে দেব না: প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

pm_(শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম শান্তির ধর্ম, সৌহার্দ্যের ধর্ম। ইসলাম ধর্মের নাম নিয়ে ইসলাম ধর্মকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, যা কখনই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমাদের বাংলাদেশে কোনো জঙ্গিবাদের উত্থান হতে দেব না। বাংলাদেশ জঙ্গিদের কাছে জিম্মি হবে সেটা হতে দেব না। ১২ জুলাই মঙ্গলবার দুপুরে গণভবনে ময়মনসিংহ ও ঢাকা জেলার আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, ব্যবসায়ী, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ভিডিও কনফারেন্সের আগে তিনি ওই কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে বহু ঘটনা ঘটে গেছে। এ ধরণের ঘটনা আর আমরা চাই না। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে অর্থনীতির উন্নয়ন। আওয়ামী লীগ মানুষের ভাগ্যের পরিবর্তন চায়। দেশবাসীর সহযোগিতা পাচ্ছি বলেই আমরা উন্নয়ন করতে পারছি। অনেকেই উন্নয়ন চায় না। উন্নয়ন থামাতে অনেকেই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। সাবইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেন দেশে শান্তি ফিরে আসে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খুলনা বিভাগীয় কমিশনারের সাথে শেরপুর জেলা প্রশাসনের মতবিনিময় পরবর্তী সংবাদ শেরপুরে সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads