শ্যামলবাংলা ডেস্ক : পরিবারে টাকা পয়সার কোনো অভাব নেই। তারপরও টুকটাক হাত টানের অভ্যাস রয়েছে। ওই মুদ্রাদোষ পেয়ে বসেছে মিথিলা এবং অপূর্বকে। আর এই চৌর্যবৃত্তির রোগের কারণেই একসময় তাদের জীবনে নেমে আসে নির্মম ট্র্যাজেডি। এমনই গল্প নিয়ে ঈদের জন্য নির্মাতা তানিম রহমান অংশু নির্মাণ করেছেন নাটক ‘ফ্লিপার’। নাটকটির গল্প লিখেছেন মীর শরীফুল করিম শ্রাবণ।
বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে ঈদের তৃতীয়দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে নাটকটি প্রচার হবে।
























