ads

মঙ্গলবার , ২৮ জুন ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদ মাতাবেন সম্রাট শাকিব

খবর টি পড়েছেন : ১৬৫
ঈদ মাতাবেন সম্রাট শাকিব
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

shakib-Khanশ্যামলবাংলা বিনোদন : বহুল আলোচিত `সম্রাট` ছবির ট্রেলার প্রকাশ পেয়েছে সোমবার রাতে। জনপ্রিয় নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এ ছবিটি দেশব্যাপী মুক্তি পাবে আগামী ঈদে। মুক্তির পর ছবিটি যে দর্শকদের মাতাবে সেটি বলে দিচ্ছে এর ২ মিনিট ২২ সেকেন্ডের ট্রেলার। ছবিতে শাকিবের লুক-অ্যাকশন ভেঙেছে পূর্বের সব রেকর্ড।
অনেকেই বলাবলি করছেন, শাকিবের যে ক্যারিয়ারে আমূল পরিবর্তনের বাতাস বইছে সেটি রাজের নির্মাণে `সম্রাট` ছবির মাধ্যমেই! তার এমন বর্নিল উপস্থিতি এর আগে কোনো ছবিতেই দেখেননি তার ভক্তরা। স্বাভাবিকভাবেই ট্রেলারটি আলোচনায় এসেছে। সেখানে শাকিবের কথার ভঙ্গি, শারিরিক অভিব্যক্তি, পোশাক- সবকিছুই নিয়েই মুগ্ধ দর্শকরা। সবমিলিয়ে এবার ঈদের হলগুলো থাকবে শাকিবের দখলে এটা আর বলারও অপেক্ষা রাখে না।
`সম্রাট` ছবির ট্যাগ লাইন `দ্য কিং ইজ হিয়ার`। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান। রাজা চরিত্রে আছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এই দুই নায়কের সঙ্গে জুটি বেঁধেছেন অপু বিশ্বাস। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ইমন, শিমুল খান, কাবিলা, সুব্রত, শিমুল খান, ডিজে সোহেল, এবি রোকন প্রমুখ। ভিশন ইলেট্রনিক্সের নিবেদনে এবং টাইগার মিডিয়ার প্রযোজনায় ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিকের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সংগীত তারকা হৃদয় খান।
এদিকে, ক`দিন আগে ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র লাভ করে। নির্মাতা রাজ বলেন, `বিগ বাজেট দিয়ে একেবারে মৌলিক গল্পে ছবিটি নির্মাণ করেছি। আমি প্রমাণ করতে চাই গল্প এবং বাজেট বেশি হলে অবশ্যই দর্শকদের এন্টারটেইনিং ছবি উপহার দিয়ে হলমুখী করা সম্ভব।`
নির্মাতা রাজ আশা প্রকাশ করে আরও বলেন, `সম্রাটের ফার্স্ট লুক, টিজার, গান এবং সর্বশেষ ট্রেলার প্রকাশের পর দর্শকদের কাছ থেকে অভূতপূর্ব ফিডব্যাক পাচ্ছি। এটি ছবি মুক্তির আগে শতভাগ পজেটিভ একটি দিক। তাছাড়া ছবিটি আমার আগের দু`টি ছবির চেয়ে পুরোপুরি আলাদা। এটা আমার স্বপ্নের ছবিও বলতে পারেন। আমার বিশ্বাস, `সম্রাট` ছবিটি বাণিজ্যিক ছবির ক্ষেত্রে একটা নতুন দিগন্ত সৃষ্টি করতে সক্ষম হবে।`

Need Ads
পূর্ববর্তী সংবাদ উপস্থাপনায় মাহিয়া মাহি পরবর্তী সংবাদ বিগ বসের শুটিংয়ে মুম্বাই যাচ্ছেন ফারিয়া

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads