ads

বৃহস্পতিবার , ১৬ জুন ২০১৬ | ২৩ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে প্রেসক্লাবের নয়া কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাত

শ্যামলবাংলা ডেস্ক - ফটো কার্ড
জুন ১৬, ২০১৬ ৫:০৬ অপরাহ্ণ

Sherpur Pic Press Club 1স্টাফ রিপোর্টার : শেরপুরে জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম ও পুলিশ সুপার মোঃ মেহেদুল করিমের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন প্রেসক্লাবের নির্বাহী পরিষদের নবনির্বাচিত কর্মকর্তারা। ১৬ জুন বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা অন্যান্য কর্মকর্তাদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে তার অফিস কক্ষে গিয়ে ওই সাক্ষাত করেন। সাক্ষাতকালে জেলা প্রশাসক প্রেসক্লাবের নয়া কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেইসাথে তিনি সাংবাদিকদের ঐক্য ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ করেন। ওইসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রেসক্লাবের নির্বাহী পরিষদ ও সাধারণ পরিষদে থাকা সম্পাদক-সাংবাদিকদের পরিচিতি তুলে ধরেন। সেইসাথে তারা নির্বাহী পরিষদের মেয়াদ শেষ হয়ে আসায় সাম্প্রতিক ক্লাবের সাধারণ সভা, সংখ্যাগরিষ্ঠতার অভাবে শেরপুর থেকে প্রকাশিত দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও সহযোগী সদস্যদের স্থায়ী সদস্য পদ না পাওয়ায় আন্দোলন ও সংকট সৃষ্টি এবং ওই প্রেক্ষিতে জরুরি সাধারণ সভা, মূলতবি সাধারণ সভা আহবানসহ কমিটি গঠনের প্রেক্ষাপট, নির্বাহী পরিষদ গঠনের পরও বাইরে থাকা কতিপয় সদস্যের প্রেসক্লাবের নাম ব্যবহার করে একটি হোটেলে বসে পাল্টা কমিটি গঠনের নামে শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ড চালানোর বিষয়ে অবহিত করলে তিনি সেগুলো মনোযোগ সহকারে শোনেন। ওইসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এটিএম জিয়াউল ইসলাম উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম ও আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রওশন কবীর আলমগীর ও আলমগীর কিবরিয়া কামরুল, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক আসাদুজ্জামান মোরাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন সোহেল, নির্বাহী সদস্য শরিফুর রহমান, সঞ্জীব চন্দ বিল্টু, মলয় মোহন বলসহ সাপ্তাহিক দশকাহনীয়ার বার্তা সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান উপস্থিত ছিলেন।
Sherpur Pic Press Clubএর আগে সকালে প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা অন্যান্য কর্মকর্তাদের নিয়ে পুলিশ সুপার মেহেদুল করিমের সাথে তার কার্যালয়ে গিয়ে সৌজন্য সাক্ষাত করেন এবং প্রেসক্লাবের বিষয়ে চলমান অবস্থা তুলে ধরেন। ওইসময় পুলিশের গোয়েন্দা বিভাগের কমকর্তা (ডিআইও-১) জিয়াউল হক উপস্থিত ছিলেন।

Need Ads