ads

বুধবার , ২৫ মে ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাত্রদল নেতা হত্যা মামলায় নীলফামারীতে ৩ জনের ফাঁসি

খবর টি পড়েছেন : ৩৩১
ছাত্রদল নেতা হত্যা মামলায় নীলফামারীতে ৩ জনের ফাঁসি
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Law

Shamol Bangla Ads

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাকিব হাসান পাপ্পু হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৫ মে) দুপুরে নীলফামারী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাহবুবুল আলম এ রায় দেন।

আসামিরা হলেন, ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের বাগডোগরা গ্রামের আব্দুল হাকীম মুহুরীর ছেলে কামরুজ্জামান সেবু (২৮), লালমনিরহাটের আদিতমারী উপজেলার বড়ভিটা গ্রামের প্রসন্ন কুমার রায়ে ছেলে বৈদ্যনাথ রায় বৈদ্য (৩০) ও সিরাজুর ইসলাম নাদের।

Shamol Bangla Ads

জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট অক্ষ্ময় কুমার রায় জানান, ২০১৩ সালের ১৭ জুলাই (বুধবার) রাত সাড়ে ১০টার দিকে ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের ডোমার-চিলাহাটি সড়কের বটতলী এলাকায় রাকিব হাসান পাপ্পুকে গলাকেটে হত্যা করে তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় আসামিরা।
এ ঘটনায় নিহতের চাচা মকমুদুল হক চানু বাদী হয়ে কামরুজ্জামান সেপুরসহ কয়েকজনের নাম উল্লেখ করে ডোমার থানায় একটি হত্যা দায়ের করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘সাদা পোশাকে গ্রেফতারে পরিচয় লাগবে’ : এ্যার্টনি জেনারেল পরবর্তী সংবাদ ৯ পৌরসভায় ভোট গ্রহণ চলছে

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads