ads

মঙ্গলবার , ২৪ মে ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাহি আবার বিজ্ঞাপনে

খবর টি পড়েছেন : ১৪৪
মাহি আবার বিজ্ঞাপনে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

mahi 1

Shamol Bangla Ads

বিনোদন ডেস্ক : প্রসাধনসামগ্রী ফেয়ার অ্যান্ড লাভলি ও কোমল পানীয় ইউরোকোলার পর নতুন বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহি। এবার তাকে দেখা যাবে রেফ্রিজারেটরের (ফ্রিজ) গুণগান করতে।

মঙ্গলবার সকালে (২৪ মে) বাংলানিউজের সঙ্গে আলাপে মাহি বলেন, ‘বেশ কিছুদিন ধরে কথা হচ্ছিলো। অবশেষে রাজি হয়েছি। নিরবে শুটিংও শেষ করেছি।’

Shamol Bangla Ads

মাহি জানান, ওয়ালটন ফ্রিজের বিজ্ঞাপনচিত্রের দৃশ্যধারণে অংশ নেওয়ার জন্য তিনি গিয়েছিলেন শ্রীমঙ্গলে। ১৯ ও ২০ মে সেখানে শুটিং করেছেন। এটি পরিচালনা করেছেন ফাহাদ।

বিজ্ঞাপনচিত্রটিতে তার উপস্থিতি কেমন হবে- এ নিয়ে মুখ খোলেননি মাহি। শুধু বলেছেন, এটি জিঙ্গেল নির্ভর নয়। নাটকীয়তা থাকছে, সঙ্গে চমকও।

কোমল পানীয় ইউরোকোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পর কিছুদিন আগে ভারতে এর বিজ্ঞাপনে শুটিংয়ে অংশ নিয়েছেন মাহি। এর প্রচার শুরু হয়নি এখনও। কাছাকাছি সময়ে শুটিং করায় একই সময়ে প্রচারে আসতে পারে মাহির দুটি বিজ্ঞাপন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুকুর আর শিশুটির ‘অ্যাকশন’-মাইন্ড আই ‍প্রদর্শনীতে পরবর্তী সংবাদ আইনজীবী হলেন রত্না

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads