ads

মঙ্গলবার , ২৪ মে ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৯ পৌরসভার নির্বাচন বুধবার

খবর টি পড়েছেন : ১৪২
৯ পৌরসভার নির্বাচন বুধবার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Election-Commission

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : দেশের ৯টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে  আগামীকাল বুধবার। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এ জন্য সোমবার  দিবাগত রাত থেকে শেষ হয়েছে এসব এলাকায় নির্বাচনী প্রচারণা।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচনী এলাকায় এরই মধ্যে মটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যা কার্যকর থাকবে ২৬ মে সকাল ৬টা পর্যন্ত । একই সঙ্গে ২৪ মে মধ্যরাত ১২টা থেকে ২৫ মে মধ্যরাত ১২টা পর্যন্ত সকল ধরনের মটর ও নৌযানও চলাচল করতে পারবে না।

Shamol Bangla Ads

জানা যায়, নরসিংদী জেলার ঘোড়াশাল, রায়পুরা, লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালী জেলার নোয়াখালী, সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ ও খাগড়াছড়ির রামগড় পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তবে টেকনাফে মেয়র পদে ও ঘোড়াশাল এবং কসবা পৌরসভায় আট সদস্য পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সব মিলিয়ে ৯ পৌরসভায় মেয়র পদে দলীয় ২১ জন ও স্বতন্ত্র ৫ জন ও সাধারণ সদস্য পদে ৩১৫ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৭০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নির্বাচনে ১৩৩টি ভোটকেন্দ্রের ৮৯৭ ভোটকক্ষে মোট ৩ লাখ ১৩ হাজার ৬৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এর আগে দেশে পৌর নির্বাচন হলেও বিভিন্ন কারণে এসব পৌরতে নির্বাচন করা সম্ভব হয়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চট্টগ্রামে ১৪ দলের সমাবেশ আজ পরবর্তী সংবাদ খালেদা একরাম ছিলেন শিক্ষাঙ্গণের উজ্জ্বল নক্ষত্র : স্পিকার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads