ads

শনিবার , ২৬ মার্চ ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্বাধীনতা দিবসে পতাকা মিছিল ও আলোক প্রজ্বলন কর্মসূচি পালন

খবর টি পড়েছেন : ১৬৭
শেরপুরে স্বাধীনতা দিবসে পতাকা মিছিল ও আলোক প্রজ্বলন কর্মসূচি পালন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur 25 marchস্টাফ রিপোর্টার : ২৫ মার্চ কালোরাত এবং নিরীহ বাঙালির ওপর পাকহানাদার বাহিনীর বর্বরোচিত গণহত্যার শহীদদের স্মরণে শেরপুরে পতাকা মিছিল ও আলোক প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে। ২৫ মার্চ শুক্রবার রাতে শহরে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন আর্তনাদ, আলোর মিছিল, বাংলার মুখ, শেরপুর সরকারি কলেজ ডিবেটিং সোসাইটি, আঁচড় অংকন নিকেতন, উদীচীসহ তরুণ প্রজন্মের কয়েকটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
রাত ১১টায় শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে পতাকা মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে রঘুনাথ বাজার থানা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে ১২টা ১ মিনিটে শত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও ‘অমলিন ২৬ মার্চ’ শীর্ষক মোমবাতির আলোক প্রজ্বলন করা হয়।
পতাকা মিছিল ও আলোক প্রজ্বলন অনুষ্ঠানে হুইপ আতিউর রহমান আতিক প্রধান অতিথি, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সালেহ মো. নূরুল ইসলাম হিরু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, শেরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ারুল হাসান উৎপল অংশগ্রহণ করেন। পরে ফানুস উড়িয়ে কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হয়।
এদিকে, শহরের গৃর্দানারায়নপুর এলাকায় স্থানীয় শতাধিক গৃহবধূ রাতে একাত্তরের গণহত্যার শহীদদের স্মরণে প্রজ্বলিত মোমবাতি হাতে রাস্তায় নেমে মানববন্ধন করেছে। একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি শেরপুর জেলা শাখা ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা ও আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে সন্ধ্যায় শহরের থানা মোড় থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ পর্যন্ত পতাকা হাতে মিছিল করে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মোবাইল ফোনে চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি :… পরবর্তী সংবাদ ঝিনাইগাতী প্রেসক্লাব কার্যালয় উদ্বোধনকালে সাংসদ চাঁন : সত্যনিষ্ঠ ও…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads