ads

শনিবার , ২৬ মার্চ ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোবাইল ফোনে চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি : ঝিনাইগাতীতে ২ প্রতারক গ্রেফতার

খবর টি পড়েছেন : ১৩৭
মোবাইল ফোনে চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি : ঝিনাইগাতীতে ২ প্রতারক গ্রেফতার
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

atok dঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ৩ ব্যবসায়ীর নিকট মোবাইল ফোনে চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে চাঁদাবাজ চক্রের ২ সদস্যকে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতরা হলো ঝিনাইগাতীর প্রতাবনগর গ্রামের তোতা মন্ডলের ছেলে আরিফ আহমেদ সোহান (১৯) এবং নয়ানগর গ্রামের আবু বকরের ছেলে আলম মিয়া (২০)। গ্রেফতারকৃতদের ২৫ মার্চ শুক্রবার দুপুরে বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হলে আরিফ আহমেদ সোহান জ্যেষ্ঠ বিচারিক হাকিম আ.ন.ম ইলিয়াছের নিকট ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়। অপর আসামী আলম মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়েছে।
জানা যায়, গত ৯ মার্চ ঝিনাইগাতীর নয়াগাঁও এলাকার মৎস্য খামারি ফরহাদ হোসেনের মোবাইল ফোনে কল করে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। কথা বলার একপর্যায়ে ওই ব্যবসায়ী ফোনকলটি রেকর্ড করে রাখেন। ঘটনার বিস্তারিত জানিয়ে ঝিনাইগাতী থানায় তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই ঘটনার পর ১২ মার্চ ঝিনাইগাতী কলেজ রোডের ব্যবসায়ী হাসেন আলীর নিকট ১০ লাখ টাকা এবং মজনু মিয়ার নিকট ২ লাখ টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের মোবাইলেও কল আসে। বিষয়টি তারা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে নম্বরগুলো শনাক্ত করে আরিফ আহমেদ শাওন ও আলম মিয়াকে গ্রেফতার করে। ওই ঘটনায় ব্যবসায়ী ফরহাদ হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এস আই) শফিকুল ইসলাম শফিক বলেন, ব্যবসায়ীর মোবাইল ফোনে চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে আসামী আরিফ আহমেদ সোহান আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। আরেক আসামী আলম মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ গ্রেফতার ২ পরবর্তী সংবাদ শেরপুরে স্বাধীনতা দিবসে পতাকা মিছিল ও আলোক প্রজ্বলন…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads