ads

শনিবার , ২৬ মার্চ ২০১৬ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতী প্রেসক্লাব কার্যালয় উদ্বোধনকালে সাংসদ চাঁন : সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনই সাংবাদিকতার মূল লক্ষ্য হওয়া উচিত

খবর টি পড়েছেন : ১৪৩
ঝিনাইগাতী প্রেসক্লাব কার্যালয় উদ্বোধনকালে সাংসদ চাঁন : সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনই সাংবাদিকতার মূল লক্ষ্য হওয়া উচিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur Pic- Jhinaigati press clubঝিনাইগাতী প্রতিনিধি : শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) নির্বাচনী এলাকার সরকারদলীয় সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন বলেছেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের ক্ষুরধার লেখনীর এক খোঁচায় কখনও মন্ত্রীত্বও চলে যায়, কখনওবা এক খোঁচাতেই জাতি বিশাল উপকৃত হয়। তিনি ২৬ মার্চ বিকেলে শেরপুরের ঝিনাইগাতী প্রেস ক্লাবের অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। ওইসময় তিনি বলেন, সাংবাদিকরা শূন্যকে একশ আবার একশকে শূন্যও বানাতে পারেন। কিন্তু এটাই মূল সাংবাদিকতা নয়। সত্যনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনই সাংবাদিতকতার মূল লক্ষ্য হওয়া উচিত। তিনি বলেন, শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তার ওই ভিশনের সুবাদেই জাতি আজ ঘরে বসে সামাজিক মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিশ্বকে জানার সুযোগ পাচ্ছে। দেশ আজ উন্নতি ও প্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এক শ্রেণির গণমাধ্যম কর্মীরা সরকারের উন্নয়নমূলক বা ইতিবাচক খবরগুলো পরিবেশন না করে কেবল নেতিবাচক তথ্যই পরিবেশন করছে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের চলমান ২ মেয়াদের ৭ বছরে ঝিনাইগাতী উপজেলায় উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন করা হয়েছে ৬০ ভাগ। আর শ্রীবরদীতে একই কাজ করা হয়েছে অবশিষ্ট ৪০ ভাগ। ঝিনাইগাতী থেকে কখনও কেউ এমপি হননি বলেই ঝিনাইগাতীর কাজ বেশি করা হয়েছে। অথচ সেই উন্নয়নের চিত্র গণমাধ্যমগুলোতে খুব কমই উঠে এসেছে। এজন্য তিনি অতিরঞ্জিত পরিহার করে স্বাভাবিক ভাবেই উন্নয়নমূলক খবর পরিবেশনে গণমাধ্যম কর্মীদের প্রতি আহবান জানান। তিনি প্রেসক্লাবের জায়গা বরাদ্দ এবং কম্পিউটার ও ইন্টারনেট কানেকশনসহ সার্বিক সহায়তার আশ্বাস দেন।
প্রেসক্লাব সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের লীগের সভাপতি এসএম আবব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, শেরপুর প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার ও ওসি মিজানুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন প্রেসক্লাব সাধারন সম্পাদক গোলাম রব্বানী টিটু। এর আগে সংসদ সদস্য একেএম ফজলুল হক ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাব কার্যালয়ের উদ্বোধন ঘোষনা করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে স্বাধীনতা দিবসে পতাকা মিছিল ও আলোক প্রজ্বলন… পরবর্তী সংবাদ শেরপুরে স্মৃতিস্তম্ভে ফুল দেয়া নিয়ে জাসদের দু’গ্রুপে হাতাহাতি

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads