ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ ২৫ মার্চ শুক্রবার এক অভিযান চালিয়ে উপজেলার শালচুড়া এলাকা থেকে ৬ বোতল ভারতীয় মদসহ ২ যুবককে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার হলদী গ্রামের আঃ বারেকের ছেলে শাহ আলম(২৬) ও আবু তাহেরের ছেলে আলাল উদ্দিন(২৪)।
জানা যায়, শুক্রবার বিকেলে ওই ২ যুবক ভারত থেকে আমদানীকৃত ব্লু ব্যান্ডের অফিসার চয়েজ হুইস্কি ৬ বোতল মদ গ্যাস চালিত অটো যোগে পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় মদ ও অটোসহ ওই ২যুবককে গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




