হত্যার ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করা যাবে না : তথ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৭৫
হত্যার ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করা যাবে না : তথ্যমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

enu_3শ্যামলবাংলা ডেস্ক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দুই বিদেশি নাগরিক হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ ধরনের ঘটনা আগেও ঘটানো হয়েছে। এটি একটি গভীর ষড়যন্ত্র। এভাবে বিদেশী নাগরিককে হত্যা করে বাংলাদেশকে অস্থিতিশীল করা যাবে না। তিনি ৮ অক্টোবর বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওইসব কথা বলেন। এসময় তিনি বলেন, এখনও বাংলাদেশে জঙ্গিদের বড় ধরনের উত্থান হয়নি। তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে, আর সরকার তা কঠোর হাতে দমন করছে।
বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশের জঙ্গীদের তৎপরতাকে অস্বীকার করছে। যখন তারা ক্ষমতায় ছিল তখনও বাংলাভাইদের অস্বীকার করেছিল। বলেছিল জঙ্গিরা মিডিয়ার সৃষ্টি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৩ দিনের রিমান্ডে ক্রিকেটার শাহাদাত পরবর্তী সংবাদ উন্নয়ন প্রকল্পের কাজ যথাসময়ে শেষ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads