ads

মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০১৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহকে বিভাগ অনুমোদন : আনন্দে উদ্বেলিত ময়মনসিংহবাসী

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৫, ২০১৫ ১০:০০ পূর্বাহ্ণ

mymensingh divisionময়মনসিংহ প্রতিনিধি : বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের চার জেলা ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোনাকে যুক্ত করে ময়মনসিংহকে বিভাগ অনুমোদন দেয়ায় আনন্দে উদ্বেলিত ময়মনসিংহবাসী। গতকাল সোমবার দুপুরে মন্ত্রী পরিষদের বৈঠক শেষে নিকারের বৈঠকে ময়মনসিংহ বিভাগ অনুমোদন দেয়া হয়। এখবর বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়লে ময়মনসিংহ শহরে আনন্দের বন্যা বয়ে যায়। একে অপরের মাঝে মিষ্টি বিতরণ করে আনন্দ-উল্লাস করে।
এদিকে ময়মনসিংহকে বিভাগ ঘোষনা করায় ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান ময়মনসিংহ প্রেসকাবে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি অভিনন্দন জানান বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপিকে।
এদিকে বিভাগ ঘোষনা করায় বিকেলে পৌর মেয়র ইকরামুল হক টিটুর পক্ষ থেকে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্ত্বর থেকে বিশাল আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় আনন্দে উৎফুল্ল শহরবাসী নেচে-গেঁয়ে আনন্দ-উল্লাস করে। ময়মনসিংহ বিভাগ হওয়ার আনন্দে পুরো শহর যেন উৎসবের নগরীতে পরিণত হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!