ads

মঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২৫ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা

খবর টি পড়েছেন : ১৬৬
২৫ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

eid_16শ্যামলবাংলা ডেস্ক : আগামী ২৫ সেপ্টেম্বর সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার সহকারি পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের আকাশে সোমাবর কোথাও ১৪৩৬ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১৬ সেপ্টেম্বর বুধবার থেকে পবিত্র জিলহজ মাস গণণা শুরু হবে। এতে আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার সারাদেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য সচিব সামীম মোহাম্মদ আফজাল। সভায় প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, ওয়াকফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব ডা. মো. বোরহান উদ্দিন, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নূরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) নাসির আহমেদ, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর সিরাজউদ্দিন আহমাদ, ঢাকা জেলার এডিসি মো. জসিম উদ্দিন, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম, স্পারসোর সিএসও মো. শাহ আলম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব ক্বারী মোঃ আবু রায়হান ও চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতী শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মন্ত্রী মহসিন আলীর মৃতদেহ আসছে আজ : বুধবার… পরবর্তী সংবাদ সিরাজগঞ্জে কলেজছাত্রী ধর্ষিত : ধর্ষকসহ দুইজন কারগারে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads