ads

বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুত কেন্দ্রে আগুন লেগে ২টি ইউনিট বন্ধ

খবর টি পড়েছেন : ২৯৯
হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুত কেন্দ্রে আগুন লেগে ২টি ইউনিট বন্ধ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

এম সজলু হবিগঞ্জ : হবিগঞ্জের শাহজিবাজার বিদ্যুত উৎপাদন কেন্দ্রের একটি ট্রান্সফরমারে আগুন লেগে বোসিং ইনসুলিটার ফেটে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের ২টি ইউনিট বন্ধ হয়ে গেছে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এর ফলে শাহজিবাজার বিদ্যুত উৎপাদন কেন্দ্র থেকে জাতীয় গ্রীডে বিদ্যুত সরবরাহ কমে গেছে ৭০ মেগাওয়াট। শাহজিবাজার বিদ্যুত উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক দুজুর্টি প্রসাদ সেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার সন্ধ্যায় দিকে চালু থাকা ৮ ও ৯ নম্বর ইউনিটের ট্রান্সফরমারে বোসিং ইনসুলিটার ফেটে আগুন লেগে যায়। তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ৮ ও ৯ নম্বর ইউনিট ২টি পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এর ফলে এ উৎপাদন কেন্দ্র থেকে কোনো বিদ্যুত জাতীয় গ্রীডে সরবরাহ করা সম্ভব হচ্ছে না। শাহজিবাজার বিদ্যুত উৎপাদন কেন্দ্রে ৯টি ইউনিটের মধ্যে ৭টি ইউনিট আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। ওভার হোলিং এর মাধ্যমে ৮ ও ৯ নং দুটি ইউনিট থেকে জাতীয় গ্রীডে ৭০ মেগাওয়াট সরবরাহ করা হত। কবে নাগাদ বন্ধ হয়ে পড়া ২টি ইউনিট চালু হবে এ ব্যাপারে ব্যবস্থাপক নিশ্চিত করে কিছু বলতে পারেননি। তবে তিনি জানিয়েছেন বন্ধ হওয়ায় ইউনিট গুলো মেরামতের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সৈয়দ আশরাফের স্বাক্ষর জাল করে ডিও লেটার :… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads