ads

বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় কলেজছাত্রীকে অপহরণ-ধর্ষণের অভিযোগ

খবর টি পড়েছেন : ২০৮
নকলায় কলেজছাত্রীকে অপহরণ-ধর্ষণের অভিযোগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Rape-New-নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলায় অপহরণের পর এক কলেজছাত্রীকে (১৬) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় ছাত্রীর বাবা থানায় মামলা করেছেন। সে ময়মনসিংহের ফুলপুরের একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, নকলার ছাইলামপুর গ্রামের সামায়ুন কবীর (২৫) কলেজে আসা-যাওয়ার পথে ওই ছাত্রীকে প্রায়ই উত্যক্ত করত। ৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে ছাইলামপুর এলাকায় সামায়ুুন ও তাঁর সহযোগী কামাল হোসেন ওই ছাত্রীকে একটি মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যান। ওই সময় ওই ছাত্রী তাঁদের হাত থেকে রা পেতে মোটরসাইকেল থেকে লাফ দেয়। পরে অপহরণকারীরা ওই ছাত্রীকে ময়মনসিংহের হালুয়াঘাটের আমতলী গ্রামের সাদেক আলীর বাড়িতে নিয়ে আটকে রাখে। সাদেক সামায়ুনের ভগ্নিপতি। সোমবার রাতে অপহরণকারী চক্রের সদস্যরা সামায়ুুনকে বিয়ে করতে তাকে (ছাত্রী) চাপ দেন। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলে ওই দিন রাতে সাদেক ও অন্যদের সহযোগিতায় সামায়ুন ওই ছাত্রীকে ধর্ষণ করে। পরে ছাত্রীর পরিবার জানতে পারে, তাকে (ছাত্রী) হালুয়াঘাটের সাদেকের বাড়িতে আটকে রাখা হয়েছে। বিষয়টি নকলা থানাকে জানালে পুলিশের একটি দল মঙ্গলবার দুপুরে সেখানে গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে। ওই সময় সামায়ুন ও তাঁর সহযোগীরা পালিয়ে যান।
উদ্ধারের পর ওই ছাত্রীকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুরে শেরপুর জেলা হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীা সম্পন্ন হয়েছে। পরে সে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হাছান শাহরিয়ার আদালতে জবানবন্দি দেয়। জেলা সদর হাসপাতালের আরএমও গোলাম মোস্তফা বলেন, ওই ছাত্রীর ডাক্তারি পরীা সম্পন্ন হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গণমানুষের আস্থা অর্জন করতে হবে : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ শেরপুরে যৌতুকের বলি গৃহবধূ কলেজছাত্রী : স্বামীসহ ২…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads