ads

বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গণমানুষের আস্থা অর্জন করতে হবে : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ২৪১
গণমানুষের আস্থা অর্জন করতে হবে : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

hasinaরাজশাহী প্রতিনিধি : শিক্ষানবিস সহকারী পুলিশ সুপারদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষ তার চরম বিপদের সময় পুলিশের কাছে সাহায্যের জন্য যায়। আইনি সেবা দিয়ে ও মানবিক আচরণ করে গণমানুষের আস্থা অর্জন করতে হবে।’ ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় অনুষ্ঠিত ৩৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির ভাষণে ওইসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় একটি যুগোপযোগী আধুনিক পুলিশ বাহিনী গড়ে তোলা। এজন্য আমরা বিভিন্ন বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করেছি। পুলিশের সাংগঠনিক কাঠামোতে ৭৩৩টি ক্যাডার পদসহ ৩২ হাজার ৩১ টি পদ সৃষ্টি করা হয়েছে। তারপরও জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবল যথেষ্ট নয়। তাই পুলিশে আরো নতুন ৫০ হাজার পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে ১০ হাজার পুলিশ সদস্য নিয়োগ হয়েছে, অবশিষ্ট জনবল শিগগিরই নিয়োগ করা হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামাত জোটের সন্ত্রাসীরা বরাবরই তাদের জঙ্গী ও নাশকতামূলক কাজে পুলিশকে টার্গেট করেছে। কারণ একটাই, পুলিশকে দুর্বল করতে পারলে তাদের অসৎ উদ্দেশ্য হাসিল হবে। বারবার আঘাত আসার পরও পুলিশ সাহসের সাথে এই নাশকতা, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলা করছে।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনী, জাতীয় চার নেতার খুনী ও একাত্তরের ঘাতকদের বিচারের মাধ্যমে এদেশে আইনের শাসন প্রতিষ্ঠার যে সোপান আমরা রচনা করেছি তাতে পুলিশ বাহিনীর অবদান অনস্বীকার্য।’
প্রধানমন্ত্রী বলেন, ‘২০০৯ সাল থেকে এ পর্যন্ত দুই মেয়াদে আমাদের সময়োচিত পদক্ষেপের ফলে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দেশের কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, তথ্য-প্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি, গ্রামীন উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নসহ প্রতিটি সেক্টরে আমূল পরিবর্তন এনেছি।’
৩৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারি পুলিশ সুপারদের এক বছরের প্রশিক্ষণ শেষ হলো। এবারের সমাপনী কুচকাওয়াজে অংশ নেন ১৬১ জন নবীন পুলিশ কর্মকর্তা। এর মধ্যে ২৬ জন নারী পুলিশ কর্মকর্তা কুচকাওয়াজে অংশ নেন। এক বছর মেয়াদী প্রশিক্ষণে অশ্বারোহনে প্রথম স্থান অধিকার করায় ফারুক হোসেনকে, একাডেমিক্সে রেজওয়ানা চৌধুরী এবং সর্ব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় শিক্ষানবীশ সহকারি পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়াকে প্রধানমন্ত্রী পদক প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) একেএম শহিদুল হক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আত্মহত্যার হারে দশম স্থানে বাংলাদেশ পরবর্তী সংবাদ নকলায় কলেজছাত্রীকে অপহরণ-ধর্ষণের অভিযোগ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads