ads

শনিবার , ৫ সেপ্টেম্বর ২০১৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে উপজেলা ভাইস চেয়ারম্যানের ওপর হামলা : নাগরিক সমাজ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি প্রতিবাদ সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৫, ২০১৫ ১২:৫৫ অপরাহ্ণ

Sherpur Somabeshস্টাফ রিপোর্টার : শেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বায়েযীদ হাসানকে প্রাণনাশের চেষ্টায় অস্ত্র ঠেকিয়ে হামলা এবং ওই ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট ও পৌর মেয়র হুমায়ুন কবীর রুমানের ছোট ভাই আব্দুল মতিনসহ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ৪ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শহরে পাল্টাপাল্টি প্রতিবাদ সমাবেশ হয়েছে। প্রায় একই সময়ে শহরের রঘুনাথ বাজার এলাকায় প্রায় ১০০ গজ দুরে দু’টি প্রতিবাদ সমাবেশের কারণে শহরবাসীর মাঝে সহিংসতার আশংকা দেখা দিলেও উভয়পক্ষের মাঝে পুলিশের দৃঢ় অবস্থানের কারণে কোনপ্রকার উত্তেজনা ছাড়াই দু’পক্ষের সংক্ষিপ্ত প্রতিবাদ সভা শেষ হয়।
রঘুনাথ বাজার কালিমন্দির মোড়ে বিকেলে নাগরিক সমাজের ব্যানারে ভাইস চেয়ারম্যানের প্রাণনাশের চেষ্টার প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এ প্রতিবাদ সমাবেশ থেকে তার ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মামলার আসামীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সমাবেশ থেকে অবৈধ অস্ত্রের ঝনঝনানি ও শেরপুরবাসীকে সন্ত্রাস মুক্ত রাখার জন্য অবিলম্বে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান শুরু করার জন্য স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে দাবি জানানো হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েযীদ হাসান, নাগরিক সমাজের আহ্বায়ক প্রভাষক মোক্তারুজ্জামান মুক্তা, ছাত্রলীগ নেতা আব্দুল মতিন, চরাঞ্চল যুব ঐক্য পরিষদ নেতা জাকিবিল্লাহ লুলু, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে, প্রায় একই সময়ে শহরের নিউমার্কেট মোড়ে জেলা ছাত্রলীগ ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সম্রাটসহ অন্যান্য নেতাকর্মীদের নামে উপজেলা ভাইস চেয়ারম্যান বায়েযীদ হাসানের দায়েরকৃত মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। একইসাথে আগামী ২৪ ঘন্টার মধ্যে মামলাটি প্রত্যাহার করা না হলে ছাত্রলীগের পক্ষ থেকে বৃহত্তর কঠোর কর্মসুচী ঘোষণা করা হবে বলে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ২ সেপ্টেম্বর রাতে শেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বায়েযীদ হাসানের ওপর শেরপুর পৌর এলাকার মাজার রোডের বটতলা এলাকায় প্রাণনাশের চেষ্টায় অস্ত্র ঠেকিয়ে হামলার অভিযোগ করে সদর থানায় ছাত্রলীগের সাধারন সম্পাদকসহ ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০/১৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!