নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার গঠন করে মানুষের সেবা দেওয়ার জন্য, লুটের জন্য নয়। প্রতিবন্ধী, হিজড়া, নিপীড়িত ও নিগৃহিত মানুষের জন্য সরকার ব্যবস্থা গ্রহন করেছে। বিনা পয়সায় বই, স্কুল-কলেজে অনুদানসহ কোথাও বাকি নেই যেখানে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের স্পর্শ লাগেনি। কৃষিমন্ত্রী ৪ সেপ্টেম্বর শুক্রবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের মুক্তমঞ্চে বিভিন্ন অনুদান সামগ্রী বিতরন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
ওইসময় তিনি বলেন, তুলনার কথা যদি বলি, আমার কাছ থেকে আপনারা যেমন কাজ বুঝে নেন। তেমনি চেয়ারম্যান মেম্বারদের কাছ থেকেও আপনারা কাজ বুঝে নেবেন। মন্ত্রনালয়ের কাজ উপজেলা পরিষদ করতে পারবে না। টিআর, কাবিখা, ১০০ দিনের কাজ, বাজারের ডাকসহ কাজগুলো উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ করবে। যতটুকু যেখানে দরকার, সরকার সেখানে কাজ করে যাচ্ছে। তাই বলি সুচের কাজ সুচ করবে, সুতার কাজ সুতা করবে। পদ্মা সেতুর ইর্য়াড কয়েকবার ভেঙ্গে গেছে তবুও সরকার কাজ করে যাচ্ছে। এই ভাবে সরকার জনগনের কল্যানে কাজ করে যাচ্ছেন।
এদিন কৃষিমন্ত্রী ৬৯ বান্ডেল ঢেউটিন, ২৬টি কার্পেট, ৬৯ জনের মাঝে ৩ হাজার করে নগদ টাকা, ৯টি প্রতিষ্ঠানে ৫০ হাজার করে টিআরের টাকা, বন্যহাতি দ্বারা আক্রান্ত ২জনকে ১০ হাজার টাকা, ২টি মাদ্রাসায় ২ল, ৪১টি প্রতিষ্ঠানে ১০ হাজার করে নগদ টাকা, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ৪জনকে ১৮ হাজার করে নগদ টাকা, ২টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে ৭১ হাজার ৫শ টাকা, ৬জনকে সেলাই মেশিন, ভাতাভোগী ৯৩ জনকে ৫ লাখ ৫৮ হাজার নগদ টাকা, সেচ্ছাসেবী প্রতিষ্ঠান ১লাখ ১৯ হাজার, ৯জন প্রতিবন্ধীকে কে হুইল চেয়ার বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা নিবার্হী কর্মকর্তা আবু সাইদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হক, সম্পাদক ফজলুর রহমান প্রমুখ।








