ads

বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট ১৫ সেপ্টেম্বর থেকে

খবর টি পড়েছেন : ২৪১
ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট ১৫ সেপ্টেম্বর থেকে
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Trainশ্যামলবাংলা ডেস্ক : ঈদুল আযহা উপলক্ষে আগামী ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার শুরু হচ্ছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে আগাম টিকিট বিক্রি। ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে রাজধানীর রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওইসব তথ্য জানান রেলমন্ত্রী মুজিবুল হক।
রেলমন্ত্রী জানান, আগামী ১৫ সেপ্টেম্বর ২০ তারিখের, ১৬ সেপ্টেম্বর ২১ তারিখের, ১৭ সেপ্টেম্বর ২২ তারিখের, ১৮ সেপ্টেম্বর ২৩ তারিখের এবং ১৯ সেপ্টেম্বর ২৪ তারিখের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। নির্দিষ্ট দিন ছাড়া অন্য দিনের টিকিট ওই দিনে কেনা যাবে না। অগ্রিম টিকেট বিক্রির দিনগুলোসহ অন্য সময়ে টিকিট কালোবাজারি রোধে ঢাকা-চট্টগ্রামসহ বড় বড় স্টেশনগুলোতে জিআরপির পাশাপাশি পুলিশ ও র্যােবের টহল দল মোতায়েন থাকবে।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ঈদে যাত্রীর চাপ সামলাতে ৫ জোড়া বাড়তি ট্রেন চালানো হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে উপজেলা ভাইস-চেয়ারম্যানকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা, সাংবাদিক সম্মেলন… পরবর্তী সংবাদ ইসলামপুরে বন্যা পরিস্থিতি চরম অবনতি : এক লাখ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads