ads

সোমবার , ৩১ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় ট্রাক খাদে, নিহত ৭

খবর টি পড়েছেন : ৩০৮
কুমিল্লায় ট্রাক খাদে, নিহত ৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা কোটবাড়ী নন্দনপুর ট্রাক খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। ৩১ আগস্ট সোমবার ভোররাতে ওই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার খোলাহাটি গ্রামের ভোলা শেখের ছেলে শফিকুল ইসলাম (৩৭),ইউনুস আলীর ছেলে শাহিন (১৮), আব্দুল ওয়াহাবের ছেলে জাহিদুল ইসলাম (৪০), উপজেলার গয়েনপুর এলাকার খলিল মিয়ার ছেলে ফজলু মিয়া (৩৫) একই উপজেলার আনোয়ার (৩৫) ও সহিদ (২৫)। এদের মধ্যে ৫ জন ধানকাটা শ্রমিক ও দুইজন মাছ ব্যবসায়ী বলে জানা গেছে। আহত দুইজন হলেন মোস্তাফিজ (২৫), ফারুক (২০)। তারা কুমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী টিনবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে ছয়জন নিহত ও তিন জন আহত হন। আহতদের প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সকাল সোয়া ১০ টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
কুমিল্লা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, টিন বোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে ৬ জন নিহত হন। ট্রাকের উপর থাকা লোকজনের মধ্যে আহত হন ৩ জন। খবর পেয়ে কুমিল্লা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট উদ্ধার তৎপরতা চালায়। ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অনারারি পুলিশ হচ্ছেন মাশরাফি পরবর্তী সংবাদ তিস্তা নদীর পানি বিপদসীমার ৩০ সেন্টিমিটার উপরে

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads
Shamol Bangla Ads