ads

রবিবার , ৩০ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আ’ লীগই গুমের রাজনীতি শুরু করেছে : খালেদা জিয়া

খবর টি পড়েছেন : ১৯৮
আ’ লীগই গুমের রাজনীতি শুরু করেছে : খালেদা জিয়া
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Khaleda Ziaশ্যামলবাংলা ডেস্ক : দেশে আগে গুম ছিল না মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগই গুমের রাজনীতি শুরু করেছে। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে ৩০ আগস্ট রবিবার সন্ধ্যায় গুলশানে নিজ কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সহমর্মিতা জানাতে গিয়ে ওই কথা বলেন। ওইসময় দেশে ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত গুম হওয়া ২৬ বিএনপি নেতাকর্মীর স্বজনেরা তার কার্যালয়ে উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া বলেন, দেশে আগে গুম ছিল না। আওয়ামী লীগ ক্ষমতায় এসেই গুমের রাজনীতি শুরু করেছে। যারা দেশের নেতৃত্ব দেবে সরকার বেছে বেছে সেইসব ছেলেদের গুম করেছে। তিনি বলেন, পত্রিকা খুললেই দেখা যায় খুন, গুম আর নারী নির্যাতন। এগে এত খুন, গুম আর নারী নির্যাতন ছিল না। এর সাথে আওয়ামী লীগ জড়িত।
বিএনপি চেয়ারপারসন বলেন, বাংলাদেশে এখন রাষ্ট্রীয়ভাবে গুম চলছে। এই গুমের তদন্ত সরকারকে দিয়ে সম্ভব নয়। জাতিসংঘের তত্ত্ববধানে আন্তর্জাতিকভাবে এর তদন্ত করতে হবে। দেশে যেসব নিরপেক্ষ তদন্ত সংস্থা আছে তাদের আন্তর্জাতিক তদন্ত কমিটির সঙ্গে সমন্বয় করে গুমের তদন্ত করতে হবে। শুধু দিবস পালন করলেই হবে না। তিনি বলেন, বাংলাদেশে কারও জীবনের নিরাপত্তা নেই। আমরাও যে গুম হব না এর নিশ্চয়তা নেই। যারা গুমের সঙ্গে জড়িত তাদের বিচার অবশ্যই হবে। বিএনপি ক্ষমতায় গেলে যারা গুম হয়েছে, তাদের গুমের সঙ্গে কারা জড়িত তাদের খুঁজে বের করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আগুন লেগে বন্ধ শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র পরবর্তী সংবাদ শেখ হাসিনার ওপর বই প্রকাশ করবে রুশ বিজ্ঞান…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads