ads

রবিবার , ৩০ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনার ওপর বই প্রকাশ করবে রুশ বিজ্ঞান একাডেমি

খবর টি পড়েছেন : ২২১
শেখ হাসিনার ওপর বই প্রকাশ করবে রুশ বিজ্ঞান একাডেমি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

S Hasinaশ্যামলবাংলা ডেস্ক : রাশিয়ার একটি বিজ্ঞান একাডেমি বিভিন্ন ভাষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর একটি বই প্রকাশ করবে। রাশিয়ান একাডেমি অব সাইন্সের ইনস্টিটিউট অব অরিয়েন্টাল স্টাডিজ বিশ্বের পরিবর্তন সাধনকারী নেতৃবৃন্দের ওপর এ ধরনের বই প্রকাশের উদ্যোগের অংশ হিসেবে এই গ্রস্থটি প্রকাশ করবে। একাডেমির প্রধান ড. ভিটালি ভি নুমকিন একথা বলেন। ড. নুমকিন আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে একথা জানান। খবর বাসসের
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান। ড. নুমকিন বলেছেন, তার সংস্থা রুশ, ইংরেজি, আরবি ও বাংলা ভাষাসহ বিভিন্ন ভাষায় শেখ হাসিনার ওপর বই প্রকাশ করবে। এ প্রসঙ্গে তিনি জানান, রাশিয়ান একাডেমি ইতোমধ্যে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের ওপর একটি বই প্রকাশ করেছে।
বৈঠকের শুরুতে বিজ্ঞান ইনস্টিটিউটের প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এই মহান নেতার ৪০তম শাহাদাৎ বার্ষিকীতে আন্তরিক শোক প্রকাশ করেন। ড. নুমকিন ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর রাশিয়া সফরের কথা স্মরণ করে বলেন, ওই সফরে তিনি একজন ইন্টারপ্রেটর হিসেবে কাজ করেছেন। আর্থ-সামাজিক ক্ষেত্রে বিশেষ করে নারীর ক্ষমতায়নে বাংলাদেশের ব্যাপক সাফল্যের উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ বুদ্ধিবৃত্তির জগতে এক সুঅংশীদার।
বৈঠকে প্রধানমন্ত্রী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে রাশিয়ার অকুণ্ঠ সমর্থন এবং স্বাধীনতার পর বিভিন্ন খাতে সহযোগিতার মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনেও দেশটির অবদানের কথা স্মরণ করেন।
প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, প্রেস সচিব ইহসানুল করিম, রাশিয়ার ইরকুত কর্পোরেশনের মার্কেটিং ও এক্সটারনাল রিলেশন্সের ভাইস প্রেসিডেন্ট ড. ভ্লাদিমির এন সুতভ ও ঢাকায় রাশিয়া দূতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্স আনাতলি ওয়াই দেভ্যদেনকো অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আ’ লীগই গুমের রাজনীতি শুরু করেছে : খালেদা… পরবর্তী সংবাদ অনারারি পুলিশ হচ্ছেন মাশরাফি

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads