ads

শনিবার , ২৯ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভূমধ্যসাগরে নিহত সাত বাংলাদেশীর পরিচয় মিলেছে

খবর টি পড়েছেন : ২০৫
ভূমধ্যসাগরে নিহত সাত বাংলাদেশীর পরিচয় মিলেছে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

libya_migrants_deadশ্যামলবাংলা ডেস্ক : ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে উদ্ধার নিহত ৭ বাংলাদেশীর পরিচয় মিলেছে। তারা হলেন- রমজান আলী ( ৫৮), সানোয়ারা খাতুন (৪২), ইউসুফ (৭), রিমা আবদুল আজিম (২), রাইসা আবদুল আজিম (৮ মাস), আবুল বাশার (৪৭) ও তার মেয়ে। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আশরাফুল ইসলাম ওই তথ্য নিশ্চিত করেছেন।
২৭ আগস্ট ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলের কাছে পৃথক দুটি নৌকাডুবির ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত শতাধিক অভিবাসন প্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত একশ’ জন। জীবিত উদ্ধার করা হয়েছে ২০১ জনকে। এর মধ্যে ৪৭ বাংলাদেশী রয়েছেন।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, লিবীয় উপকূলে ডুবে যাওয়া নৌকা দুটিতে বিভিন্ন দেশের কয়েকশ’ অভিবাসন প্রত্যাশীর সাথে শিশু এবং মহিলাসহ ৫৪জন বাংলাদেশী ছিলেন। এর মধ্যে ৪৭জন বাংলাদেশীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আর নিহত ৭ জনকে উদ্ধার করা হয়। তাদের পরিচয় মিলেছে। তবে নিহত সাত বাংলাদেশীর নাম নিশ্চিত করলেও বাংলাদেশের তাদের ঠিকান জানানো হয়নি।
তিনি বিবিসিকে জানান, জীবিত উদ্ধার হওয়া বাংলাদেশীদের মধ্যে মহিলাদের বাংলাদেশ দূতাবাসের হেফাজতে নেয়া সম্ভব হয়েছে। বাকিরা ত্রিপোলি কর্তৃপক্ষের ডিটেনশন সেন্টারে রয়েছেন।
এই দূতাবাস কর্মকর্তা আরো বলেন, উদ্ধারকৃত বাংলাদেশিদের সবাইকে ফেরত পাঠানো হবে। এজন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম এর সহায়তা নেয়া হবে।
এদিকে লিবিয়ার ত্রিপোলির জুয়ারা এলাকার এক কর্মকর্তা দাবি করেছেন, ইউরোপ পাড়ি জমানোর উদ্দেশে অভিবাসন প্রত্যাশীরা বাংলাদেশ, পাকিস্তান, সিরিয়া, মরক্কো ও সাহারা মরুভূমি সংলগ্ন এলাকা থেকে এসেছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ব্লগার নিলয়ের এক হত্যাকারী শনাক্ত: পুলিশ পরবর্তী সংবাদ শেরপুরে সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads