ads

শনিবার , ২৯ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ

খবর টি পড়েছেন : ৩০৬
শেরপুরে সড়কে কচুগাছ লাগিয়ে প্রতিবাদ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur-shikhhati Road_Picস্টাফ রিপোর্টার : শেরপুর পৌর শহরের নারায়ণপুর এলাকার বেহাল সড়কের ওপর ধান ও কচুগাছ লাগিয়ে ব্যতিক্রমধর্মী প্রতিবাদ জানিয়েছেন এলাকাবাসী। ২৯ আগস্ট শনিবার সকালে নারায়ণপুর এলাকার ইদ্রিসিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সামনের খানা-খন্দকে ভরা সড়কের ওপর ধান ও কচুগাছ রোপণ করেন এলাকাবাসী।
জানা যায়, নারায়ণপুর এলাকার ওই সড়কটি দীর্ঘদিন যাবৎ সংস্কার না করায় বর্তমানে তা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে ওই সড়কের ওপর দিয়ে সাধারণ মানুষ ও যানবাহনগুলো ঝুঁকি নিয়ে চলাচল করছে। কিন্তু পৌর কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ না নেওয়ায় এর প্রতিবাদে শনিবার সকালে স্থানীয় লোকজন সড়কের ওপর ধান ও কচুগাছ লাগিয়ে দেন। ওই সময় তাঁরা সড়কের ওপর যান চলাচলের বদলে চাষাবাদের প্রতীকী প্রতিবাদ জানান। ওই সময় ওই সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহন ও যাত্রী সাধারণ এলাকাবাসীর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে পৌর কর্তৃপক্ষের কাছে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান।
নারায়ণপুর এলাকার ইদ্রিসিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. ফজলুল হক বলেন, নারায়ণপুর এলাকার সড়কটির ওপর দিয়ে মাদ্রাসা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন চলাচল করে থাকেন। কিন্তু সড়কটি দীর্ঘদিন যাবৎ সংস্কার না করায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। চলতি বর্ষা মৌসুমে ভাঙাচোরা এ সড়ক দিয়ে চলাফেরা করতে গিয়ে এলাকাবাসী চরম দুর্ভোগ ও ভোগান্তির শিকার হচ্ছেন।
এ ব্যাপারে জানতে চাইলে শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর বলেন, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (ইউজিআইআইপি) আওতায় ১ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ডিসি অফিস-গোপালবাড়ী বটতলা- নারায়ণপুর-শেখহাটি বাজার পর্যন্ত সড়কের উন্নয়নকাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আশা করা যায়, চলতি বর্ষা মৌসুম শেষে শুষ্ক মৌসুমের শুরুতেই সড়কটির উন্নয়নকাজ শুরু হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ভূমধ্যসাগরে নিহত সাত বাংলাদেশীর পরিচয় মিলেছে পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে কমিউনিটি পুলিশের মতবিনিময় সভা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads