ads

শনিবার , ২৯ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বকশীগঞ্জে প্রাইভেটকার পুকুরে পড়ে শিশুসহ নিহত ৩

খবর টি পড়েছেন : ২২০
বকশীগঞ্জে প্রাইভেটকার পুকুরে পড়ে শিশুসহ নিহত ৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Bokshigonj Accidentবকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় একটি প্রাইভেটকার পুকুরে পড়ে শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। ২৯ আগস্ট শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাট্টাজোড় নতুন বাজার এলাকার ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।
জানা যায়, কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার বটতলা এলাকার আবদুল গফুরের ছেলে বাদশাহ মিয়া দীর্ঘদিন সৌদি আরবে থাকার পর গত শুক্রবার দেশে আসেন। বড় ভাইয়ের দেশে আসার খবরে বিমানবন্দর থেকে তাকে বাড়িতে নিয়ে আসার জন্য স্ত্রী শিল্পী বেগম, শিশুসন্তান আবদুল্লাহ ও বড় ভাই সাইদুর রহমানকে সাথে নিয়ে বাবলু মিয়া ঢাকায় গিয়েছিলেন।ঢাকা থেকে প্রাইভেটকারে রাজিবপুর নিজ বাড়িতে ফেরার সময় জামালপুর–রাজিবপুর সড়কের বাট্টাজোড় নয়াপাড়া এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই বাবলু মিয়া (২৭),তার স্ত্রী শিল্পী বেগম(২২) ও তাদের একমাত্র শিশু সন্তান আব্দুল্লাহ (৮মাস) ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজন ওই গাড়ি থেকে বাবলুর বড় ভাই সাইদুর রহমান (৪০), বাদশাহ আলী (৩২) ও বাদশাহর শ্যালক রিপন মিয়াকে(২০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকেগাড়ির চালককে আটক করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বার কাউন্সিলে আ’লীগ সমর্থক আইনজীবীদের নিরঙ্কুশ বিজয় পরবর্তী সংবাদ ভূমধ্যসাগরে নিহত সাত বাংলাদেশীর পরিচয় মিলেছে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads