নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে ২৫ আগষ্ট থেকে শুরু হয়েছে দুইদিন ব্যাপী স্বাস্থ্য ও পুষ্টি মেলা। নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত এই মেলার সহযোগিতায় রয়েছে সেভ দ্য চিলড্রেন এর ট্যাকলিং চাইল্ডহুড ম্যালনিউট্রিশন প্রজেক্ট। স্বাস্থ্য ও পুষ্টি মেলা উপলে মঙ্গলবার সকাল ১১টায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নকলা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর জেলা সিভিল সার্জন ডা.মো. আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খলিললুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার। অন্যান্যদের মধ্যে এমও, ইউএফপিও- একটিং ডা. এ.কে.এম সিদ্দিকুর রহমান, মূল ধারা পুষ্টি কার্যক্রমের উপর এমও,পিএইচএন ডা. উম্মে রাকিবা জাহান মিতু, গ্রাম পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের প্রভাষক রাবেয়া নুসরাত প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে অতিথিরা নকলা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ুদে ডাক্তার, কমিউনিটি কিনিক, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, এএনসি-পিএমসি ও ব্রেস্ট ফিডিং কর্ণার, সুষম খাবার নামীয় প্রদর্শনী স্টল সহ বেশক’টি স্বাস্থ্য ও পুষ্টি সেবা প্রদানের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন। আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন এমটিইপিআই মো. আব্দুর রহিম এবং শৃঙ্খলা রা ও আপ্যায়নে ছিলেন টিসিএম প্রজেক্টের সিনিয়র প্রজেক্ট অফিসার আজিজুর রহমানের দল।









