ads

মঙ্গলবার , ২৫ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি : ক্ষতি নিরূপণসহ পুনর্বাসন কার্যক্রম শুরু

খবর টি পড়েছেন : ১৭৮
শেরপুরে বন্যা পরিস্থিতির উন্নতি : ক্ষতি নিরূপণসহ পুনর্বাসন কার্যক্রম শুরু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur- 2স্টাফ রিপোর্টার : দু’দিন যাবত বর্ষণ না থাকায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল বন্ধ হওয়ায় শেরপুরের সীমান্তবর্তী ৩ উপজেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। এতে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে পানি নামার সাথে সাথে ভেসে উঠছে ফসলাদিসহ ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র। পাহাড়ি ঢলে উঠতি আমন আবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভাঙনে বিপর্যস্ত হয়েছে গ্রামীণ রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থা। অন্যদিকে জেলা প্রশাসনের তরফ থেকে শুরু হয়েছে ক্ষয়ক্ষতি নিরূপণসহ পুর্নবাসন কার্যক্রম।
জেলা প্রশাসন সূত্র জানায়, শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় গত কয়েকদিনে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ৮ হাজার ৫৮৯ হেক্টর জমির ফসল সম্পূর্ণ এবং ১ হাজার ৪৫ হেক্টর জমির ফসল আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ি ঢলে ঝিনাইগাতী উপজেলায় ৩শ ৪৩টি মাটির ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। এছাড়া ১৬টি কাঠের কালভার্ট ধ্বংস এবং ১৯টি ব্রিজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ি ঢলে এক হাজার ৩শ পুকুরের মাছ ভেসে গেছে এবং বন্যার সময় বজ্রপাতে একজন নিহত ও ঘরচাপা পড়ে ৫ জন আহত হয়েছে। তবে বেসরকারী তথ্যমতে, হতাহতের সংখ্যা ছাড়া অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দ্বিগুণ হবে।
এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পালের নেতৃত্বে গঠিত জেলা প্রশাসনের একটি টিম বন্যা উপদ্রুত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে। মঙ্গলবার ওই টিম সীমান্তবর্তী ৩টি উপজেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনসহ এলাকাবাসী, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছেন। এ ব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অঞ্জন চন্দ্র পাল বলেন, বন্যা ও পাহাড়ি ঢলের ক্ষয়ক্ষতির তালিকা তৈরি হলেই জরুরি ত্রাণ ও পূনর্বাসন সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপরে কাছে প্রেরণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শিশু রাকিব হত্যা মামলায় ৩ জনের বিরুদ্ধে চার্জশিট পরবর্তী সংবাদ পানির চাপে ভেঙ্গে গেছে কৃষকদের মেরুদন্ড : রাউজানে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads