ads

রবিবার , ২৩ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে টেলিভিশন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি মেরাজ; সম্পাদক উজ্জল

খবর টি পড়েছেন : ১৬৬
শেরপুরে টেলিভিশন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি মেরাজ; সম্পাদক উজ্জল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Sherpur Pic Meraj+Uzzalস্টাফ রিপোর্টার : শেরপুরে টেলিভিশন সাংবাদিক ফোরামের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২২ আগস্ট শনিবার রাতে শেরপুর প্রেস কাবে অনুষ্ঠিত ওই নির্বাচনে ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি মো: মেরাজ উদ্দিন পুনঃ সভাপতি এবং যমুনা টিভির আদিল মাহমুদ উজ্জল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভার প্রথম পর্বে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মো: মেরাজ উদ্দিন, দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক এটিএন বাংলা ও এটিএন নিউজ এবং যুগান্তরের শেরপুর জেলা প্রতিনিধি আব্দুর রহিম বাদল। বার্ষিক প্রতিবেদন পেশ করেন বিদায়ী সাধারণ সম্পাদক রফিক মজিদ। বক্তব্য রাখেন আরটিভি জেলা প্রতিনিধি মুগনিউর রহমান মনি, বাংলা ভিশনের এম এ হাকাম হীরা, মাছরাঙ্গা টেলিভিশনের আবুল হাশিম প্রমুখ। সভায় ফোরামের সভাপতিকে হুমকি প্রদান ও সিনিয়র সদস্য এম হাকাম হীরার বাসায় চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানানো হয়। উপস্থিত সকল সদস্যের সম্মতিতে ফোরামের গঠনতন্ত্র অনুমোদন করা হয়।
দ্বিতীয় পর্বে প্রস্তাব সমর্থনের মাধ্যমে এক বছর মেয়াদের ৭ সদস্যে নতুন নির্বাহী কমিটি গঠিত হয়। এতে বিদায়ী সভাপতি ও ইনডিপেন্ডেন্ট টিভি প্রতিনিধি মো. মেরাজ উদ্দিন সভাপতি এবং যমুনা টিভি প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটি’র অন্যান্য কর্মকর্তারা হলেন সহ-সভাপতি বৈশাখী টিভি প্রতিনিধি বিপ্লব দে কেটু, অতিরিক্ত সম্পাদক চ্যানেল-২৪ এর প্রতিনিধি সুজন সেন, অর্থ সম্পাদক একাত্তর টিভি প্রতিনিধি রেদওয়ানুল হক আবীর এবং সদস্য দিগন্ত টিভি প্রতিনিধি মুকসিতুর রহমান হীরা ও গাজী টিভি প্রতিনিধি ফারহানা পারভীন মুন্নী।
এদিকে জেলা টেলিভিশন ফোরামের নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকসহ কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন শেরপুর প্রেস কাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে মতবিনিময় সভা পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে দেয়াল চাপা পড়ে নারী ও শিশুসহ আহত…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads