ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে মাটির কাঁচা দেয়াল চাপা পড়ে নারী ও শিশুসহ একই পরিবারের ৪ জনসহ ৫ জন আহত হয়েছে। ২৩ আগস্ট রবিবার ভোরে উপজেলার ফুলহাড়ি গ্রামে ওই ঘটনা ঘটে। আহতরা হচ্ছে স্থানীয় আব্দুল কুদ্দুসের ছেলে খোকন মিয়া (৩২), তার স্ত্রী শাহানা বেগম (২৫), ছেলে শামীম (৮) ও কন্যা আশামণি (১০) এবং ফছিউদ্দিনের কন্যা সুরাইয়া (১০)। আহতদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান জানান, শনিবার আকষ্মিকভাবে পাহাড়ী ঢলের পানিতে মাটির কাঁচা দেয়ালে ফাটল ধরে। রবিবার ভোরে ওই দেয়াল ধসে পড়লে এ আহতের ঘটনা ঘটে। ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আসাদুজ্জামান বলেন, আহতদের মধ্যে শাহানার অবস্থা গুরুতর।




