ads

রবিবার , ২৩ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রবীর সিকদারকে গ্রেফতার ও হয়রানিতে সম্পাদক পরিষদের উদ্বেগ

খবর টি পড়েছেন : ২৩৮
প্রবীর সিকদারকে গ্রেফতার ও হয়রানিতে সম্পাদক পরিষদের উদ্বেগ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

sampadak-porishad_শ্যামলবাংলা ডেস্ক : সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেফতার ও হয়রানিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ। ২৩ আগস্ট রবিবার ডেইলি স্টার কার্যালয়ে সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতভাবে গৃহীত প্রস্তাবে বলা হয়, তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার অপব্যবহার স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। সভায় এই আইনের ১ ও ২ নম্বর ধারা অবিলম্বে বাতিলের দাবি জানান হয়। সভায় ‘জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৫’, গণমাধ্যমের সার্বিক পরিস্থিতি ও আদালত অবমাননা প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, ইত্তেফাক সম্পাদক (ভারপ্রাপ্ত) তাসমিমা হোসেন, ইন্ডিপেনডেন্ট সম্পাদক এম শামসুর রহমান, যুগান্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) সাইফুল আলম, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এবং ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান। (সংবাদ বিজ্ঞপ্তি)

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে দেয়াল চাপা পড়ে নারী ও শিশুসহ আহত… পরবর্তী সংবাদ জাবি শিক্ষকদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads