ads

বুধবার , ১৯ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ী সীমান্ত থেকে গ্রেনেড ও গুলি উদ্ধার

খবর টি পড়েছেন : ১৮৪
নালিতাবাড়ী সীমান্ত থেকে গ্রেনেড ও গুলি উদ্ধার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

2 Granad & 4 round bulletনালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি হ্যান্ড গ্রেনেড ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে থানা পুলিশ। ১৯ আগস্ট বুধবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী উত্তর কালাকুমা গ্রামের একটি আকাশমনি কাঠের বাগান থেকে এগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, বুধবার দুপুরে উপজেলার সীমান্ত এলাকার উত্তর কালাকুমা থেকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল মজিদের কাঠের বাগান থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত ২টি গ্রেনেড, ৩টি পিস্তলের গুলি ও একটি একে-৪৭ রাইফেলের গুলি উদ্ধার করে। তবে উদ্ধারকৃত গ্রেনেড-গুলি কোথা থেকে কিভাবে এসেছে তা জানা যায়নি। বিশেষজ্ঞ টিম দ্ধারা এগুলো নিস্ক্রিয় করা হবে বলে জানায় পুলিশ।
নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফসিহুর রহমান জানান, এক সময় ওইসব সীমান্তে উলফাদের বিচরণ ছিল। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত গ্রেনেড ও গুলি তারাই হয়তো এখানে রেখে গেছে। ওই ঘটনায় নালিতাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে নদীতে ডুবে যাওয়া ভাতিজীকে বাঁচাতে গিয়ে চাচা… পরবর্তী সংবাদ অভিজিৎ হত্যা মামলায় ৩ জঙ্গি ৭ দিনের রিমান্ডে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads