ads

বুধবার , ১৯ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে নদীতে ডুবে যাওয়া ভাতিজীকে বাঁচাতে গিয়ে চাচা নিখোঁজ

খবর টি পড়েছেন : ১৯৯
নালিতাবাড়ীতে নদীতে ডুবে যাওয়া ভাতিজীকে বাঁচাতে গিয়ে চাচা নিখোঁজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Nikhoj 1নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীর পানিতে ডুবে যাওয়া ৯ বছরের ভাতিজীকে বাঁচাতে গিয়ে শামীম (১২) নামে এক চাচা নিখোঁজ হয়েছে। ১৯ আগস্ট বুধবার দুপুরে শেরপুর ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরিদল ১০ ঘন্টা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে উদ্ধার কাজ স্থগিত ঘোষনা করেছে। শামিম শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত রফিদ উল্লাহর পুত্র।
জানা যায়, শেরপুরের পাকুড়িয়া গ্রামের বড় ভাই আব্দুল মালেকের কন্যা ও আমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী তানজিলাকে নিয়ে মঙ্গলবার নালিতাবাড়ী উপজেলার পশ্চিম কলসপাড় গ্রামে নানা আব্দুস সামাদের বাড়িতে বেড়াতে যায় শামিম। ওইসময় চাচা ভাতিজি বাড়ির পাশের কলস নদীতে বাঁধা একটি নৌকায় বসে থাকার সময় হঠাৎ করে তানজিলা নদীর পানিতে পড়ে যায়। এসময় ভাতিজিকে বাঁচাতে শামীম তাৎক্ষণিক নদীতে ঝাঁপিয়ে পড়ে। ভাতিজী অন্যের সহায়তায় উদ্ধার হলেও নিখোঁজ হয় শামিম। খবর পেয়ে ময়মনসিংহ ও শেরপুর থেকে ডুবুরি আবুল কালামের নেতৃত্বে ৫ সদস্যের ডুবুরি দল রাত দেড়টা থেকে বুধবার দুপুর পর্যন্ত সন্ধান চালিয়েও নিখোঁজ শামিমকে উদ্ধার করতে পারে নি।
শেরপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মুস্তাফিজুর রহমান জানান, দুই দফায় নদীর ভাটিতে ১ কিলোমিটার এলাকায় ১০ ঘন্টা অভিযান চেষ্টা চালিয়েও নিখোঁজ শামিমের হদিস পাওয়া যায় নি। তাই উদ্ধার কাজ স্থগিত ঘোষনা করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নারী-শিশু হত্যা করে কেউ পার পাবে না :… পরবর্তী সংবাদ নালিতাবাড়ী সীমান্ত থেকে গ্রেনেড ও গুলি উদ্ধার

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads