ads

বুধবার , ১৯ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নারী-শিশু হত্যা করে কেউ পার পাবে না : ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ২০১
নারী-শিশু হত্যা করে কেউ পার পাবে না : ওবায়দুল কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

kader_31শ্যামলবাংলা ডেস্ক : অবুঝ শিশু ও অবলা নারী হত্যা করে তারা কেউ পার পাবে না বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ১৯ আগস্ট বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজনে ২১ আগস্টের গ্রেনেড হামলারকারীদের বিচারের দাবিতে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি ওইকথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, অপরাধ করে, খুন করে, চাঁদাবাজি করে, হয়রানি করে পার পেয়ে যাবার উপায় নেই। অপরাধী যেই হোক বিচারের আওতায় তাকে আসতে হবে। শাস্তি তাকে পেতেই হবে। তিনি হুঁশিয়ার করে বলেন, পরিস্কার করে বলতে চাই, অপরাধী সরকারী দলের কিংবা সরকারী দলের বাইরের হোন, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওবায়দুল কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, শিশু-নারী হত্যার বিরুদ্ধে আজ সবাই প্রতিবাদ করে। আমরাও করছি। কিন্তু যেদিন অন্তঃসত্ত্বা আরজু মনিকে হত্যা করা হয়েছিল, শিশু রাসেল, সুকান্ত বাবুকে হত্যা করা হয়েছিল, আজকে যারা হতাশ হন, প্রতিবাদ করেন সেদিন তাদের কাউকে একটু প্রতিবাদ করতেও দেখা যায়নি।
বলেন, সাংবাদিকরা আমাকে প্রশ্ন করেছেন, হঠাৎ করেই দেশের আইন শৃংখলা পরিস্থিতি অবনতি হয়েছে আমি তাদের বলছি হঠাৎ করেই পরিস্থিতি উন্নতি হবে।
২১ আগস্টকে ১৫ আগস্টের মত একটি রক্তাক্ত ট্র্যাজেডি আখ্যায়িত করে আওয়ামীলীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ২১ আগস্ট শেখ হাসিনা নিহত হলে ১৫ আগস্টের মতো একইরকম হতে পারতো। তবে সেদিনও আইভি রহমানসহ ২২জন নির্মমভাবে নিহত হয়েছিলেন।
১৫ আগস্টের হত্যার বিচার হয়েছে ২১ আগস্টের রক্তাক্ত ট্র্যাজেডির বিচারও এদেশের মাটিতে হবে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘হত্যাকারীরা দেশে-বিদেশে যেখানে থাকুক, কেউ রেহাই পাবে না। বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনা হবে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
সংগঠনের সভাপতি চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন অভিনেত্রী ফাল্গুনী হামিদ, অভিনেত্রী দিলারা জামান, ড্যানি সিডাক, আওয়ামীলীগ নেতা এমএ করিম প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে নদীতে ডুবে যাওয়া ভাতিজীকে বাঁচাতে গিয়ে চাচা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads