ads

রবিবার , ১৬ আগস্ট ২০১৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে হাতি বন্ধু কর্মশালা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৬, ২০১৫ ৭:০৭ অপরাহ্ণ

Bonno hati Saminerশ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : বন রক্ষায় হাতির গুরুত্ব ও প্রয়োজনীয় অনুধাবন এবং মানুষ হাতি সংঘাত কমিয়ে আনার লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে অনুষ্ঠিত হয়েছে হাতি বন্ধু শীর্ষক কর্মশালা। ১৬ আগস্ট রবিবার সকাল সাড়ে ১০টার দিকে শেরপুরের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ‘Status Survey Development of Elephant Action Plan’ প্রকল্পের আওতায় উপজেলার সিংগাবরুনা ইউনিয়ন পরিষদ হলরুমে দিনব্যাপি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে গৃহীত প্রকল্পের উদ্দেশ্য, কর্মপন্থা ও কার্যপরিধি বাস্তবায়ন এবং হাতি গ্রামে চলে এলে করণীয় সম্পর্কে স্থানীয় জনপ্রতিনিধি, বন বিভাগের স্থানীয় ও উধর্ধতন পর্যায়ের কর্মকর্তা,হাতি আক্রান্ত স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, এলিফ্যান্ট রেসপন্স দলনেতা ও সকারি-বেসরকারি কর্মকর্তাদের অবহিত করা হয়। এতে হাতিপ্রবণ এলাকায় সকলের অংশগ্রহণ সুনিশ্চিত করণের লক্ষ্যে নানা দিক উঠে আসে। হাতি মানুষ সহাবস্থান নিশ্চিত করতে এটি মাইলফলক হিসেবে থাকবে বলে উল্লেখ করে সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন শেরপুর বিভাগীয় বন কর্মকর্তা, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের গোবিন্দ রায়, জুবায়ের হোসেন ফাহাদ, মুহাম্মদ মিজানুর রহমান, আইইউসিএন এর সাইট ম্যানেজার রাজিব মাহমুদ। বক্তব্য রাখেন সিংগাবরুনা ইউপি চেয়ারম্যান আবু রায়হান বাবুল, রানীশিমুল ইউপি চেয়ারম্যান আবু শামা, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রাঞ্জল এম সাংমা, বাবেলাকোনা আদিবাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কর্ণিয়া সাংমা, ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র মান্দা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেবুল মিয়া প্রমূখ।

Need Ads
error: কপি হবে না!