ads

রবিবার , ১৬ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় শোক দিবস উপলক্ষে নকলা উপজেলা প্রেস ক্লাবে আলোচনা সভা

খবর টি পড়েছেন : ১৮২
জাতীয় শোক দিবস উপলক্ষে নকলা উপজেলা প্রেস ক্লাবে আলোচনা সভা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

pictureনকলা (শেরপুর) প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নকলা উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নকলা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বিশিষ্ট কবি সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহ্মুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শ্রমিকনেতা সারোয়ার আলম তালুকদার, নকলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ৩ নং উরফা ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো এবং দৈনিক ইত্তেফাকের নকলা উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মুহাম্মদ হযরত আলী।
এছাড়া আলোচনা সভায় বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনাদর্শের উপর আলোকপাত করে আরও বক্তব্য রাখেন- নকলা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন, নকলা উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ঢাকা প্রেসক্লাব শেরপুর জেলা মানবাধিকার এর সাধারাণ সম্পাদক আলহাজ্ব মাহবুবর রহমান, সিনিয়র সাংবাদিক মোঃ সেলিম হোসেন, প্রজন্ম লীগের সভাপতি মোঃ আইয়ুব খান প্রমুখ।
আলোচনা সভা ও দোওয়া মাহফিলে উপস্থিত ছিলেন যথাক্রমে নকলা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান, যুবলীগ নেতা মোঃ ইসরাফিল হোসেন, যুবলীগ নেতা মোঃ রেজাউল করিম রিপন, যুবলীগ নেতা ও কাউন্সিলর প্রার্থী হুমায়ুন কবির বর্ষা, নকলা উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, অর্থ সম্পাদক মোঃ বাছির উদ্দিনসহ শিক্ষক, সংবাদপত্র পাঠক ও সুধীজন।
আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের অন্যান্য শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে এবং দেশ ও জাতির সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোওয়া মাহফিল পরিচালনা করেন নকলা উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য মুহাম্মদ হযরত আলী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নকলা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক মোশারফ হোসেন সরকার (বাবু)।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে হাতি বন্ধু কর্মশালা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় হুইপ আতিক : সুন্দর…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads