ads

রবিবার , ১৬ আগস্ট ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি

খবর টি পড়েছেন : ২০৯
নালিতাবাড়ীতে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

churi-s2নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। ১৬ আগস্ট রবিবার ভোরে থানার সম্মুখে সাংবাদিক এমএ হাকাম হীরা’র বাসার ওই চুরির ঘটনা ঘটে। ওইসময় চোরেরা প্রায় দেড় লাখ টাকা মুল্যের একটি ডিসকোভারি মোটর সাইকেল এবং ৪০ হাজার টাকা মূল্যের ৩৫ ইঞ্চি একটি এলইডি টেলিভিশন চুরি করে নিয়ে যায়। এম. এ. হাকাম হীরা নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি এবং বাংলাভিশন টেলিভিশনের শেরপুর জেলা প্রতিনিধি।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নালিতাবাড়ি থানা সংলগ্ন এমএ হাকাম হীরার আমবাগান এলাকার বাসায় রবিবার ভোরে সংঘবদ্ধ চোরদল তার শয়নকক্ষের বাইরে থেকে তালা মেরে দেয়। এসময় পাশের ঘরের গ্রিল কেটে প্রবেশ করে ওই ঘরে রাখা একটি মোটর সাইকেল ও একটি এলইডি টিভি নিয়ে যায়।
সকালে সাংবাদিক হাকাম হীরা ঘুম থেকে উঠে বাইরে যেতে গিয়ে দেখেন তার ঘরের দরজায় বাইরে থেকে তালা দেওয়া। এসময় ঘটনা আঁচ করতে পেয়ে তার বাড়ি সংলগ্ন থানায় খবর দিলে পুলিশ এসে হাকাম হিরা ও তার স্ত্রীকে তালা ভেঙ্গে উদ্ধার করেন। এদিকে থানার পাশে সাংবাদিকের বাসায় এ ধরনের দুর্ধর্ষ চুরির ঘটনায় নালিতাবাড়ি’র সাধারণ মানুষের মনে আতংক দেখা দিয়েছে।
এ ব্যাপারে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফসিহুর রহমান জানান, এ চুরির ঘটনায় আমরা চোর সিন্ডিকেটকে ধরতে ইতিমধ্যে ঘটনাস্থলের নানা আলামত সংগ্রহ করে তদন্ত চালাচ্ছি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শিশু রাহাত হত্যার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন পরবর্তী সংবাদ শ্রীবরদীতে হাতি বন্ধু কর্মশালা অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads