ads

রবিবার , ১৬ আগস্ট ২০১৫ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শিশু রাহাত হত্যার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৬, ২০১৫ ৭:০০ অপরাহ্ণ

Rahat_Picস্টাফ রিপোর্টার : শেরপুরের চাঞ্চল্যকর স্কুলছাত্র শিশু আরাফাত ইসলাম রাহাত (৮) হত্যার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। ১৬ আগস্ট রবিবার সকালে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেরপুর সদর আসনের এমপি ও জাতীয় সংসদের হইপ এবং জেলা আইনশৃংখলা কমিটি’র সভার উপদেষ্টা আতিউর রহমান আতিকের নজরে আনার জন্য রবিবার সকালে নিয়মিত মাসিক সভার পূর্বে ‘আমরা শেরপুরবাসী’র ব্যানারে ওই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
ওইসময় শেরপুর পৌরসভার মেয়র হুমায়ুন কবীর রুমান, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল মান্নান, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, বাংলাদেশ মানবাধিকার কমিশন শেরপুর জেলা শাথার সাধারণ সম্পাদক এডভোকেট শক্তিপদ পাল, আমরা শেরপুরবাসীর পক্ষে শামীম হোসেন, ’আসল কাজ’, ’দশের লাঠি’ শিশু সংগঠন ’এমসিকিউএন’সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেয়।
উল্লেখ্য, ২ আগস্ট রবিবার দুপুরে শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণীর মেধাবী ছাত্র আরাফাত ইসলাম রাহাতকে (৮) গৃর্দানারায়ণপুর এলাকা থেকে তার আপন খালু আবদুল লতিফসহ ৪ জন অপহরণ করে নিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ৬ দিন পর ৮ আগস্ট দুপুরে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কের কাছে মাজারের টিলা নামে একটি পাহাড় থেকে শিশু রাহাতের ক্ষতবিক্ষত দেহাবশেষ উদ্ধার করা হয়। এ অপহরণ ও হত্যাকান্ডের ঘটনায় পুলিশ অপহৃত শিশুর খালু আবদুল লতিফ, লতিফের বন্ধু আসলাম , রবিন মিয়া এবং ইমরান হাসানকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!