ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে ত্রাণ মন্ত্রণালয়ের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ১৩ আগস্ট বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ৪০ জন হতদরিদ্রের মাঝে ওই নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, আ’লীগ নেতা হারুনুর রশিদ, ছাত্র নেতা শাহরিয়ার খান শাওন প্রমূখ। পরে আনুষ্ঠানিকভাবে ৪০ জন হতদরিদ্রদের মাঝে প্রতিজনকে ১ বান্ডেল করে ঢেউটিন ও নগদ ৩ হাজার করে টাকা বিতরণ করা হয়।









